১৩ মে ২০২৬

শীতের সকালে চা-কফি খেলে যে উপকার পাওয়া যায়

Logo
বাংলা প্রেস প্রকাশ: ০৯ ডিসেম্বর ২০২৫, ০৪:৩৬ এএম
শীতের সকালে চা-কফি খেলে যে উপকার পাওয়া যায়

বাংলাপ্রেস ডেস্ক:   শীতের সকালে চা কিংবা কফি পান করা শরীর ও মন উভয়ের জন্যই বেশ উপকারী। কারণ চা, বিশেষ করে সবুজ ও কালো চা এবং কফি উভয়ই অ্যান্টি-অক্সিডেন্টে ভরপুর। এ উপাদানগুলো শরীরের ফ্রি র‍্যাডিক্যালের ক্ষতিকর প্রভাব থেকে কোষকে সুরক্ষা দেয় এবং দীর্ঘস্থায়ী রোগের ঝুঁকি কমাতে সাহায্য করে। কারণ গরম চা হজম প্রক্রিয়াকে উদ্দীপিত করে এবং শীতকালীন ভারি খাবারের পর আরাম দিতে পারে।

সেই সঙ্গে মনোযোগ ও কর্মক্ষমতা বৃদ্ধি করে চা ও কফি। ক্যাফেইন জ্ঞানীয় কার্যকারিতা উন্নত করে তোলে, যার ফলে মনোযোগ, সতর্কতা এবং কাজের গতি বাড়িয়ে দেয়। বিশেষ করে শীতের সকালে কাজের শুরুতে এটি বিশেষভাবে কার্যকর।

কারণ শীতের সকালে এক কাপ গরম চা কিংবা কফি শুধু উষ্ণতা আর আরামই দেয়  না, বরং এটি আপনাকে শারীরিকভাবে সতেজ করে তোলে এবং মানসিকভাবে দিনের কাজের জন্য প্রস্তুত হতে সাহায্য করে।

চলুন জেনে নেওয়া যাক, চা ও কফির উপকারিতা—

তাৎক্ষণিক শক্তি ও সতেজতা

চা কিংবা কফি উভয়ে ক্যাফেইন থাকে, যা একটি প্রাকৃতিক উদ্দীপক। এটি কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রকে সচল করে তোলে, ঘুমভাব কাটায় এবং তাৎক্ষণিক সতেজতা ও শক্তি জোগায়।

এ ছাড়া চা কিংবা কফি মেজাজ উন্নত করে। কারণ ক্যাফেইন ডোপামিন ও সেরোটোনিনের মতো নিউরোট্রান্সমিটারের মাত্রা বাড়াতে সাহায্য করে, যা মেজাজ ভালো করতে এবং বিষণ্ণতা দূর করতে বড় ভূমিকা রাখে।

উষ্ণতা প্রদান

শীতের সকালে যখন শরীর ঠান্ডা থাকে, তখন এক কাপ গরম পানীয় শরীরের অভ্যন্তরীণ তাপমাত্রা বাড়াতে সাহায্য করে, যা আপনার শরীরকে আরামদায়ক অনুভূতি দেয়।

বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি