১৭ সেপ্টেম্বর ২০২৬

‘শেখ হাসিনা ডিসেম্বরে দেশে ফিরলে কিছু হবে না’—অডিও ছড়ানোর পর ওসি প্রত্যাহার

Logo
বাংলা প্রেস প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৯ পিএম
‘শেখ হাসিনা ডিসেম্বরে দেশে ফিরলে কিছু হবে না’—অডিও ছড়ানোর পর ওসি প্রত্যাহার

 

বাংলাপ্রেস ডেস্ক: সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি অডিও রেকর্ডকে কেন্দ্র করে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ক্যান্টনমেন্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাকিবুল ইসলামকে প্রত্যাহার করা হয়েছে।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) ডিএমপি কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ বিষয়টি নিশ্চিত করেছেন।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ওই অডিওতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার বিষয়ে ওসি রাকিবুল ইসলামের কথোপকথন শোনা যায়।

অডিওতে তাঁকে বলতে শোনা যায়, ‘শেখ হাসিনা ডিসেম্বরে দেশে ফিরলে কিছু হবে না।’ একই কথোপকথনে তিনি চলতি মাসেই শেখ হাসিনার দেশে আসা উচিত বলেও মন্তব্য করেন। এ সময় পুলিশের সক্ষমতা নিয়েও বিভিন্ন মন্তব্য করতে শোনা যায় তাঁকে।

অডিওতে আরও শোনা যায়, ‘পুলিশ কিছুই করতে পারবে না’—এমন বক্তব্য।

গত দুই দিন ধরে অডিও রেকর্ডটি সামাজিক যোগাযোগমাধ্যমের বিভিন্ন প্ল্যাটফর্মে ছড়িয়ে পড়ে। বিষয়টি নিয়ে বিভিন্ন মহলে আলোচনা ও সমালোচনার মধ্যে ক্যান্টনমেন্ট থানার ওসি রাকিবুল ইসলামকে প্রত্যাহারের সিদ্ধান্তের কথা জানায় ডিএমপি।

তবে ছড়িয়ে পড়া অডিওটির প্রেক্ষাপট বা এর বক্তব্যের সত্যতা নিয়ে বিস্তারিত কোনো তথ্য তাৎক্ষণিকভাবে জানানো হয়নি।


বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি