১৫ নভেম্বর ২০২৬

শেখ হাসিনা কোনোভাবে ফিরে আসলে তার দণ্ড কার্যকর হবে: রিজভী

Logo
বাংলা প্রেস প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৬, ০৩:২৯ পিএম
শেখ হাসিনা কোনোভাবে ফিরে আসলে তার দণ্ড কার্যকর হবে: রিজভী

বাংলাপ্রেস ডেস্ক: পলাতক শেখ হাসিনার দণ্ড হয়েছে, সে কোনোভাবে ফিরে আসলে তার দণ্ড কার্যকর হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।

রোববার (১৫ নভেম্বর) ঢাকা মহানগর উত্তর বিএনপির নবগঠিত কমিটির নেতাকর্মীদের নিয়ে জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

রুহুল কবির রিজভী বলেন, আওয়ামী লীগের পতন হলেও থেমে নেই তাদের ফ্যাসিবাদী শক্তি। তারা গোপনে নাশকতা করছে, আগুন লাগাচ্ছে, বোমাবাজি করছে। পতিত এই ফ্যাসিস্টরা দেশের ভেতর ও বাইরে থেকে অরাজকতা করছে।

তিনি বলেন, ফ্যাসিস্টরা তাদের মালিকানাধীন গার্মেন্টস শিল্পেও অরাজকতা করছে। দেশের স্বার্থ জলাঞ্জলি দিয়ে তারা নিজেদের স্বার্থ হাসিল করতে চায়। কিন্তু এটা সম্ভব হবে না।

বিপি/টিআই

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি