১১ নভেম্বর ২০২৬

সেমিফাইনালে পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ১০ নভেম্বর ২০২৬, ১০:৫৮ পিএম
সেমিফাইনালে পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ

বাংলাপ্রেস ডেস্ক:  অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ পাকিস্তান। গতকাল মালয়েশিয়াকে হারিয়ে সেমিফাইনালে জায়গা করে নিয়েছে বাংলাদেশ। গ্রুপ পর্বের শেষ ম্যাচে মালয়েশিয়াকে ২০৫ রানের বিশাল ব্যবধানে হারিয়েছিল জুনিয়র টাইগাররা। 

আজ মঙ্গলবার ওমানের আল আমেরাত গ্রাউন্ডে নেপালকে ১০১ রানে হারিয়ে ‘এ’-এর শীর্ষে থেকে শেষ চার নিশ্চিত করেছে পাকিস্তান। 

সেমিফাইনালে বাংলাদেশকে পেল পাকিস্তান। পরশু বাংলাদেশ সময় সকাল ১১টায় মুখোমুখি হবে বাংলাদেশ-পাকিস্তান। একই সময়ে দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে ভারত-আফগানিস্তান।

আল আমেরাত ক্রিকেট গ্রাউন্ডে পরশু সেমিফাইনালে মুখোমুখি হবে বাংলাদেশ-পাকিস্তান। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সকাল ১১টায়। 

গ্রুপ ‘বি’-তে তিন ম্যাচে দুই জয় ও এক হারে ৪ পয়েন্ট নিয়ে গ্রুপ রানার্সআপ হয় বাংলাদেশ। একই গ্রুপে তিন ম্যাচ জিতে ৬ পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে সেমিফাইনাল নিশ্চিত করে আফগানিস্তান।

গ্রুপ ‘এ’-এর শেষ ম্যাচে নেপালের বিপক্ষে আগে ব্যাট করে ৭ উইকেটে ২৭৫ রান করে পাকিস্তান। জবাবে ৪৩.৪ ওভারে ১৭৪ রানেই অলআউট হয়ে যায় নেপাল।

তিন ম্যাচের তিনটিতে জিতে পূর্ণ ৬ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে থেকে শেষ চার নিশ্চিত করে পাকিস্তান। ফলে সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ হয়েছে তারা। ৪ পয়েন্ট নিয়ে ভারত ‘এ’ গ্রুপ রানার্সআপ। সংযুক্ত আরব আমিরাতকে ৭০ রানে হারিয়ে ভারত পেয়েছে ৪ পয়েন্ট।
বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি