২১ মে ২০২৬

সেন্টমার্টিনে যেতে পারছেন না পর্যটক, জাহাজ ছাড়েননি মালিকরা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ০২ নভেম্বর ২০২৫, ০১:২০ পিএম
সেন্টমার্টিনে যেতে পারছেন না পর্যটক, জাহাজ ছাড়েননি মালিকরা

বাংলাপ্রেস ডেস্ক: সেন্টমার্টিন দ্বীপ পর্যটকদের জন্য ৯ মাস পর গতকাল শনিবার উন্মুক্ত করা হয়েছে। এতে এখন থেকে প্রবালসমৃদ্ধ এ দ্বীপে ভ্রমণে যেতে পারবেন পর্যটকরা। তবে প্রথম দিন কক্সবাজার থেকে পর্যটকবাহী কোনো জাহাজ সেন্টমার্টিনের উদ্দেশে ছেড়ে যায়নি।

কক্সবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) মো. শাহিদুল আলম সাংবাদিক দের বলেন, জেলা প্রশাসন ‘কর্ণফুলী এক্সপ্রেস’ ও ‘বারো আউলিয়া’ নামে দুটি জাহাজ সেন্টমার্টিন রুটে চলাচলের জন্য অনুমোদন দিয়েছে। বিষয়টি জাহাজ মালিকদের জানিয়ে দেওয়া হয়েছে। এর পরও জাহাজ মালিকরা অনুমোদনপত্রটি নিয়ে যাননি।

সেন্টমার্টিন রুটে পর্যটকবাহী জাহাজ মালিকদের সংগঠন সি ক্রুজ অপারেটর ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সাধারণ সম্পাদক হোসাইন ইসলাম বাহাদুর বলেন, কক্সবাজার থেকে এত দীর্ঘ সমুদ্রপথে দিনে গিয়ে দিনে ফেরার সিদ্ধান্তে পর্যটক পাওয়া যাবে না। এই বাস্তবতায় জাহাজ চালানো সম্ভব না। তাই জেলা প্রশাসন থেকে অনুমোদনপত্রটি আনা হয়নি।

বাহাদুর বলেন, রাতযাপন করা যাবে না এমন সিদ্ধান্ত বাতিল না হওয়া পর্যন্ত এ পথে জাহাজ না চালানোর সিদ্ধান্ত নিয়েছি।

এদিকে ঢাকা থেকে আসা পর্যটক দম্পতি তামান্না ও রুবেল হোসেন বলেন, আমরা ছুটি নিয়ে এসেছিলাম সেন্টমার্টিন যাওয়ার জন্য। কিন্তু শুনলাম কোনো জাহাজ যাচ্ছে না। এত দূর থেকে এসে খালি হাতে ফিরতে হবে, ভাবতেই খারাপ লাগছে।

সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, নভেম্বর থেকে জানুয়ারি পর্যন্ত তিন মাস দ্বীপটিতে ভ্রমণের সুযোগ পাবেন পর্যটকরা। প্রতিদিন সর্বোচ্চ দুই হাজার পর্যটক দ্বীপে যাওয়ার সুযোগ পাবেন। তবে দ্বীপের প্রাকৃতিক সৌন্দর্য, পরিবেশ, প্রতিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় ভ্রমণের ক্ষেত্রে মানতে হবে ১২টি নির্দেশনা। নভেম্বর মাসে থাকছে না দ্বীপে রাতযাপনের সুযোগ।

পরিবেশ অধিদপ্তর জানিয়েছে, এবারও কক্সবাজার শহরের নুনিয়ারছড়ার বিআইডব্লিউটিএ ঘাট থেকে সেন্টমার্টিনে যাবে পর্যটকবাহী জাহাজ। আইনগত বিধিনিষেধ থাকায় উখিয়ার ইনানী থেকে সেন্টমার্টিন যাওয়ার সুযোগ নেই।

প্রতিবেশ সংকটাপন্ন সেন্টমার্টিনে এক হাজার ৭৬ প্রজাতির জীববৈচিত্র্য রয়েছে। অতীতে অনিয়ন্ত্রিতভাবে অবকাঠামো নির্মাণ, বিপুল পর্যটকের সমাগম ও পরিবেশ দূষণের কারণে দ্বীপটি পরিবেশ ও প্রতিবেশ সংকটাপন্ন হয়ে পড়েছিল। তবে গত ৯ মাস পর্যটকের যাতায়াত বন্ধ থাকায় দ্বীপে জীববৈচিত্র্যের বিস্তার ও পরিবেশের উন্নতি হয়েছে বলে জানিয়েছে পরিবেশ অধিদপ্তর।

 

বিপি/টিআই

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

FIRDAUS FASHIONS


FIRDAUS FASHIONS

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি