২১ সেপ্টেম্বর ২০২৬

সফল মানুষের সকালের নাশতায় থাকে যেসব খাবার

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৮ পিএম
সফল মানুষের সকালের নাশতায় থাকে যেসব খাবার

ওবামা সকালের খাবারে কয়েকটি ডিমও খেয়ে ফেলেন।

বাংলাপ্রেস ডেস্ক: বিশেষজ্ঞরা বলে থাকেন, সকালের খাবার দিনের বাকি সময়ে শক্তি জোগায়। তাই কেউ ভারী খাবার খান, কেউ আবার হালকা। বিশ্বের পরিচিত উদ্যোক্তা ও সফল ব্যক্তিদের সকালের খাবারের ধরনও বেশ বৈচিত্র্যময়। কেউ স্বাস্থ্যকর খাবার বেছে নেন, কেউ আবার নাস্তাটাই এড়িয়ে চলেন।

ব্রিটিশ ব্যবসায়ী ও ভার্জিন গ্রুপের প্রতিষ্ঠাতা রিচার্ড ব্র্যানসন সাধারণত ভোর ৫টার দিকে ঘুম থেকে ওঠেন। এরপর তার নাশতায় থাকে মিউজলি ও ফলের সালাদ। কখনো কখনো তিনি কিপার্স বা ধূমায়িত হেরিংও খান। সঙ্গে থাকে এক কাপ চা।

হোল ফুডস মার্কেটের সহপ্রতিষ্ঠাতা ও সিইও জন ম্যাকি সকালের শুরুটা করেন গ্রিন স্মুদি দিয়ে। এতে থাকে তাজা ফল এবং কেল বা পালংশাক। ভ্রমণের সময়ও নিজের পছন্দের খাবার খেতে তিনি সঙ্গে রাইস কুকার রাখেন বলে জানিয়েছেন। এতে তিনি স্টিল-কাট ওট দিয়ে পোরিজ তৈরি করেন।

সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার সকালের খাবারের তালিকায় থাকে ডিম, টোস্ট, ফল ও পোরিজ। একসঙ্গে কখনো ছয়টি পর্যন্ত ডিম খাওয়ার কথাও বিভিন্ন প্রতিবেদনে এসেছে। তবে কফির প্রতি তার খুব একটা আগ্রহ নেই। এর বদলে তিনি কমলার জুস, গ্রিন টি বা পানি পান করেন বলে জানা যায়।

টুইটারের সহপ্রতিষ্ঠাতা জ্যাক ডরসির সকালের খাবারের অভ্যাস ছিল আরও ভিন্নধর্মী। একসময় তিনি দুইটি সেদ্ধ ডিম ও সয়া সস খেতেন। পরে ২০১৯ সালে তিনি জানান, দিনের বেলায় মনোযোগ ধরে রাখা ও রাতে ভালো ঘুমের জন্য তিনি উপবাসের অভ্যাস শুরু করেছেন। সে সময় দিনে শুধু একবার সন্ধ্যায় খাবার খেতেন এবং কিছু সময় খাবার এড়িয়ে চলার কথাও জানিয়েছিলেন।

মার্ক জাকারবার্গের ক্ষেত্রে সকালের নাশতা নিয়ে তেমন নির্দিষ্ট কোনো নিয়ম নেই। দিনের শুরুতে বিশেষ কিছু বেছে নেওয়ার বদলে হাতের কাছে বা পছন্দের যা পান, সেটিই খেয়ে নেন বলে জানা যায়।

মাইক্রোসফটের সহপ্রতিষ্ঠাতা বিল গেটসের নাশতার অভ্যাসও কিছুটা আলাদা। তার সাবেক স্ত্রী মেলিন্ডা গেটসের বক্তব্য অনুযায়ী, তিনি প্রায়ই সকালের নাশতা করেন না। আবার একবার শিক্ষার্থীদের সঙ্গে আলাপকালে গেটস জানিয়েছিলেন, দিনের শুরুতে তিনি কোকো পাফস খেতেন।

আর টেসলা ও স্পেসএক্সের প্রতিষ্ঠাতা ইলন মাস্কও সাধারণত সকালের খাবার এড়িয়ে চলেন। তবে নাশতা করলে তার পছন্দ বেশ সাধারণ—কফি ও অমলেট।

অর্থাৎ, বিশ্বের পরিচিত এসব ব্যক্তির সকালের খাবারের তালিকায় যেমন স্বাস্থ্যকর খাবার রয়েছে, তেমনি আছে নাশতা বাদ দেওয়ার অভ্যাসও। শেষ পর্যন্ত তাদের সকালের খাবারের ধরন যে একরকম নয়, সেটিই বরং সবচেয়ে উল্লেখযোগ্য বিষয়।
বিপি>টিডি
 

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি