শহীদ মিনারে নয়, ঢাকেশ্বরীতে সি আর দত্তের গার্ড অব অনার
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
বাংলাপ্রেস ডেস্ক: মুক্তিযুদ্ধকালীন ৪ নম্বর সেক্টরের কমান্ডার বীরউত্তম চিত্তরঞ্জন (সি আর) দত্তের মরদেহ যুক্তরাষ্ট্র থেকে ঢাকায় পৌঁছেছে। তাকে গার্ড অব অনার প্রদান করা হবে ঢাকেশ্বরী মন্দিরে। করোনা পরিস্থিতির কারণে শহীদ মিনারে নেয়া হচ্ছে না।
হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক রানা দাশগুপ্ত বলেন, ‘মরদেহ আর্মি হাসপাতালের হিমাগারে রাখা হবে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকাল ৭টায় হিমাগার থেকে মরদেহ বের করে বনানীর ডিওএইচএসের তার বাসায় নিয়ে যাওয়া হবে। সেখান থেকে সকাল ৮টায় ঢাকেশ্বরী মন্দিরে নিয়ে আসা হবে। ঢাকেশ্বরীতে ঘণ্টা দুয়েক রাখা হবে।’
তিনি বলেন, ‘করোনাভাইরাসের কারণে তার মরদেহ শহীদ মিনারে নেয়া হচ্ছে না। তবে মঙ্গলবার তাকে গার্ড অব অনার দেয়া হবে ঢাকেশ্বরীতে। সেখান থেকে মরদেহ যাবে সবুজবাগের বরদেশ্বরী শ্মশানে। ওখানে সাড়ে ১১টা থেকে ১২টার দিকে তাকে গান স্যালুট দেবে আর্মি। তারপর মরদেহ দাহ করা হবে।’
গত ২৫ আগস্ট যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় অবসরপ্রাপ্ত মেজর জেনারেল সি আর দত্ত (৯৩) শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
বিপি।এসএম
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি