শহিদদের পূর্ণাঙ্গ তালিকা না হওয়ায় ১৪ সেপ্টেম্বর স্মরণসভা হচ্ছে না
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
বাংলাপ্রেস ডেস্ক: গণঅভ্যুত্থানে শহিদদের পূর্ণাঙ্গ তালিকা না হওয়ায় ১৪ সেপ্টেম্বর স্মরণসভা হচ্ছে না বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. নাহিদ ইসলাম।
বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) সচিবালয়ে প্রেস ব্রিফিংয়ে তিনি বলেছেন, ‘শহিদদের স্মরণসভাটি ১৪ তারিখে হচ্ছে না। তারিখ পরে ঠিক করা হবে।’
তথ্য উপদেষ্টা জানান, আন্দোলনে সাংবাদিক মারা গেছেন ৫ জন, আহত হয়েছেন ৯৮ জন। এটা প্রাথমিক তালিকা।
তিনি বলেন, এই স্মরণসভার বাজেট নিয়ে বিভ্রান্তি তৈরি হয়েছে। স্মরণসভার জন্য যে ৫ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে, তা খরচ হবে মূলত ঢাকায় শহিদদের পরিবারের থাকা-খাওয়ার জন্য।
মো. নাহিদ ইসলাম বলেন, স্বাস্থ্য মন্ত্রণালয় নিহতদের তালিকা করছে। আজকে পর্যন্ত নিহত ৭২৮ জনের তালিকা এসেছে, ২০ হাজার ২৬৩ জন আহত। চূড়ান্ত তালিকা আসার পর স্মরণসভার তারিখ ঠিক করা হবে।
তথ্য উপদেষ্টা বলেন, বিগত সরকারের সব প্রকল্প রিভিউ করতে কমিটি গঠন করা হয়েছে। আগের সরকারের সময় মন্ত্রণালয়ের সব চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করা হয়েছে।
তিনি জানান, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে সভাপতি এবং শহিদ মুগ্ধর ভাই স্নিগ্ধকে সাধারণ সম্পাদক করে গঠন করা হয়েছে ৭ সদস্যের ‘জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন’।
মো. নাহিদ ইসলাম বলেন, প্রশাসনে স্থবিরতা আছে। আমাদের সবাই অসহযোগিতা করছে। নানা ধরনের আন্দোলন, দাবি-দাওয়া আমাদের কাছে আসছে। তবে, সেক্রেটারিয়েট ক্যু হওয়ার কোনো আশঙ্কা নেই। আমরা দ্রুত প্রশাসনের স্থবিরতা কাটিয়ে উঠব।
বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
বাংলাদেশ
র্যাবের ওপর সন্ত্রাসী হামলার জবাব দেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
১৭ ঘন্টা আগে
by বাংলা প্রেস