২৯ জুলাই ২০২৬

সহজেই প্রেমে পড়ে যেসব রাশির মানুষ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৮ জুলাই ২০২৬, ১২:৩৬ পিএম
সহজেই প্রেমে পড়ে যেসব রাশির মানুষ

বাংলাপ্রেস ডেস্ক: প্রেমে পড়ার বিষয়টি আপেক্ষিক। মনের আবেগ যে কোনো মুহূর্তে কেড়ে নেয় অন্যজন। মুহূর্তে হয়ে যায় আপনজন। ধরা পড়ে রাশির প্রভাব। 

সম্পর্কের ক্ষেত্রে সাধারণত দুই ধরনের লোক খুঁজে পাওয়া যায়। এক. যারা একা ও স্বাধীনভাবে থাকতে পছন্দ করে। দুই. যারা সবসময় পাশে কোনো সঙ্গী চায়। জ্যোতিষশাস্ত্র বলে— প্রেমে পড়ার বিষয়টিতে রাশির একটি বড় প্রভাব রয়েছে। আর মজার বিষয় হলো— এ প্রভাবের কারণে কিছু রাশির মানুষ খুব দ্রুত প্রেমে পড়ে যায়। আর তারা বেশ আবেগপ্রবণও হয়। 

দ্রুত প্রেমে পড়ে এমন পাঁচটি রাশির কথা জানিয়েছে জ্যোতিষশাস্ত্রবিষয়ক ওয়েবসাইট অ্যাসট্রোফেম। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, কর্কট, তুলা ও মেষ রাশির মানুষেরা খুব দ্রুত প্রেমে পড়ে যায়। তারা আবেগপ্রবণ ও রোমান্টিক স্বভাবের হওয়ায় খুব সহজেই অন্যের প্রতি আকৃষ্ট হন।  

চলুন জেনে নেওয়া যাক, রাশি অনুযায়ী আপনার জীবন কতটা প্রেমময়ী—

১. তুলা  রাশি, যাদের ২৩ সেপ্টেম্বর থেকে ২২ অক্টোবর পর্যন্ত জন্ম তারিখ।

তুলা রাশি সবসময় অন্যের সঙ্গ পাওয়া একটি গোপন স্বপ্ন থাকে। এ রাশির মানুষ খুব দ্রুত প্রেমে পড়ে যায়। আর তাদের আকর্ষণীয় চারিত্রিক বৈশিষ্ট্যের কারণে সাধারণত অন্যরাও তাদের প্রেমকে সহজে গ্রহণ করে থাকে।

২. মেষ রাশি, যাদের ২১ মার্চ থেকে ২০ এপ্রিল পর্যন্ত জন্ম তারিখ।

মেষ রাশির মানুষ খুব দ্রুত সম্পর্কে জড়িয়ে পড়ে। তারা আবেগপ্রবণ ও অন্তর্দৃষ্টি দিয়ে সবকিছু বিবেচনা করতে চায়। আর সেই মোহ তাদের দ্রুত প্রেমে জড়িয়ে পড়ার বিষয়টি ঘটায়।  

৩. সিংহ রাশি, যাদের ২১ জুলাই থেকে ২১ আগস্ট পর্যন্ত জন্ম তারিখ।

সিংহ রাশির জাতক/ জাতিকার ব্যক্তিত্ব প্রেম করার জন্য শ্রেষ্ঠ। এমনিতে সিংহ রাশির ব্যক্তিরা একটু আত্মকেন্দ্রিক হয়ে থাকেন। তবে তারা উষ্ম হৃদয়েরও হয়। তারা নিজের প্রতি অন্যদের খুব ভালোভাবে আকৃষ্ট করতে পারে।

আর আপনার সঙ্গী সিংহ রাশির হলে ভয়ের কিছু নেই। কারণ তারা তাদের সঠিকভাবে যত্ন নেয় এবং বিশ্বস্ত থাকে।

৪. কর্কট রাশি, যাদের ২১ জুন থেকে ২০ জুলাই পর্যন্ত জন্ম তারিখ।

কর্কট রাশির মানুষ পরিবার ও বন্ধুদের খুব বেশি গুরুত্ব দিয়ে থাকে। কারও আচরণ একটু ভালো হলে এ রাশির মানুষ খুব দ্রুত ওই ব্যক্তির প্রতি প্রতিশ্রুতি বদ্ধ হয়ে পড়েন। সাধারণত এ রাশির মানুষ অন্যদের খুব যত্ন নেয়। চন্দ্র কর্কট রাশিকে নিয়ন্ত্রণ করে থাকে। আর এ জন্য এই রাশির মানুষ আবেগপ্রবণ ও স্পর্শকাতর হয়ে থাকে।

৫. বৃশ্চিক  রাশি, ২৩ অক্টোবর থেকে ২১ নভেম্বর পর্যন্ত যাদের জন্ম তারিখ।

বৃশ্চিক রাশির মানুষ সাধারণত তাদের আবেগগুলো একটু লুকাতে চায়। কারণ তারা নিজেদের অন্যের কাছে গোপন করে এবং কিছুটা অবিশ্বাসীও হয়ে থাকে। তবে অল্প সময়ের মধ্যেও কারও সঙ্গে শক্ত বন্ধন অনুভব করলে তারা সিদ্ধান্ত নেয় প্রেমে জড়িয়ে পড়ার। সূত্র: যুগান্তর

বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি, কানেকটিকাট


সঙ্গীত একাডেমি, কানেকটিকাট

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি