৪ এপ্রিল ২০২৬

শিবপুরে সাধক ফকির আফতাবউদ্দিন খাঁর বাৎসরিক ওরশ পালিত

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
শিবপুরে সাধক ফকির আফতাবউদ্দিন খাঁর বাৎসরিক ওরশ পালিত
মমিনুল হক রুবেল, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়া নবীনগর উপজেলার শিবপুরের সাধক মহাপুরুষ তথা তৎকালীন ভারত উপমহাদেশের একজন প্রখ্যাত ফকির আফতাবউদ্দিন খাঁ (১৮৬২-১৯৩৩) এর ওরস মোবারক গত ২৫,২৬ ও ২৭শে জানুয়ারি মোট ৩দিন ব্যাপী মাজার প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। দেশের প্রখ্যাত সঙ্গীত বিশেষজ্ঞ শেখ সাদী খানঁ'র সভাপতিত্বে ও শামিম আহমেদ দুলু এর সঞ্চালণায় ওরসটিকে শুভ উদ্বোধন করেন শিবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম আর মুজিব। দিন রাত ব্যাপী অনুষ্ঠিত হওয়া এই ওরসে উক্ত দরবার শরীফের ভক্ত ও আশেকানগন দূরদূরান্ত থেকে আসতে দেখা যায়।এসব ভক্ত-আশেকানদের আনাগোনায় মুখরিত হয়ে যায় মাজার সহ প্রায় ১কিলোমিটার এলাকাজুড়ে, এছাড়াও এখানকার মানুষের স্বতস্ফূর্ততার সাথে প্রতিবছর তার নামে ওরস মোবারক অনুষ্ঠিত করে থাকেন। মাজার কর্তৃপক্ষ জানায়, রেওয়াজ অনুযায়ী ওরসের প্রথম দিন সকাল ৯টা থেকে শুরু হয় মাজারে গিলাফ মোড়ানো। এরপর মিলাদ ও দোয়া মোনাজাতের মধ্য দিয়ে শুরু হয় অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা এবং মাজারের চারপাশে আলোকসজ্জার মাধ্যমে সৌন্দর্যবর্ধন করা হয়। এই ওরশ মোবারক কে কেন্দ্র করে প্রতি বছরের ন্যায় এবারও মাজার জুড়ে বসেছিল নানান রকমের দোকানপাট ও রাতে ছিল বাউল গানের আসর রাত-দিন ব্যাপী এই আসরে গান পরিবেশন করেন দেশের দুই প্রখ্যাত বাউল শিল্পী পাগল রফিক সরকার ও রানু সরকার।রাতভর গানের এ আসরটিকে দেখার জন্য বাউল গানের দর্শক শ্রোতাদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়। বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি