৪ এপ্রিল ২০২৬

সিদ্ধান্ত পরিবর্তন: যত আসন তত যাত্রী নিয়েই চলবে গনপরিবহন!

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
সিদ্ধান্ত পরিবর্তন: যত আসন তত যাত্রী নিয়েই চলবে গনপরিবহন!
বাংলাপ্রেস ডেস্ক: যত আসন তার সমান সংখ্যক যাত্রী নিয়েই গণপরিবহন চলবে বলে জানিয়েছেন পরিবহন মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্যাহ। বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) দুপুরে এনায়েত উল্যাহ বলেন, অর্ধেক যাত্রী পরিবহনের যে সরকারি নির্দেশনা ছিল তা বাতিল করে নতুন নির্দেশনা জারি করা হবে বলে সড়ক পরিবহন সচিব নজরুল ইসলাম তাকে মৌখিকভাবে জানিয়েছেন। এর আগে বুধবার বাসের ভাড়া বাড়বে কি না সেই ব্যাপারে পরিবহন মালিকদের সঙ্গে বৈঠকে বসেছিল বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। বৈঠকটি ভাড়ার বিষয়ে কোনো সিদ্ধান্ত ছাড়াই শেষ হয়েছিল। তবে বৈঠকে পরিবহন মালিকদের আগামী শনিবার থেকে আসনের অর্ধেক যাত্রী নিয়েই বাস চালাতে বলা হয়েছিল। অন্যদিকে পরিবহন মালিকরা আসনের অর্ধেক যাত্রী নিয়ে বাস চালাতে রাজি ছিলেন না। তারা আসনের সমান সংখ্যক যাত্রী নিয়ে বাস চালাতে চেয়েছিলেন। অর্ধেক আসন খালি রেখে বাস চালাতে মালিকরা সরকারের কাছে ভর্তুকি চান। আর তাদের সমান সংখ্যক যাত্রী নিয়ে বাস চালানোর দাবি বিবেচনার জন্য সড়ক পরিবহন মন্ত্রণালয়ে বিষয়টি পাঠানোর সিদ্ধান্ত নিয়েছিল বিআরটিএ। এর মধ্যে আজ খন্দকার এনায়েত উল্যাহ জানালেন, আসনের সমান সংখ্যক যাত্রী নিয়েই গণপরিবহন চলবে। বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি