সিএমএইচে সফল অস্ত্রোপচার প্রধান উপদেষ্টার
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
বাংলাপ্রেস ডেস্ক: অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ত্বকের একটি ক্ষত অপসারণের জন্য অস্ত্রোপচার করেছেন।
গতকাল বৃহস্পতিবার (১৭ অক্টোবর) এ অস্ত্রোপচার করা হয়। শুক্রবার (১৮ অক্টোবর) সকাল থেকে তিনি পুনরায় দায়িত্ব পালন করছেন।
আজ শুক্রবার বিকেলে প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের পক্ষ থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়েছে, প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বৃহস্পতিবার ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে ত্বকের একটি ক্ষত অপসারণের জন্য ছোট অস্ত্রোপচারের মাধ্যমে চিকিৎসা গ্রহণ করেছেন। শুক্রবার সকালে তিনি পুনরায় দায়িত্ব পালন করেন।
এদিকে আগামীকাল শনিবার সকালে চলমান সংলাপের অংশ হিসেবে কয়েকটি রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে সাক্ষাৎ করবেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন