৪ এপ্রিল ২০২৬

শিগগিরই ৮ হাজার ডাক্তার-নার্স নিয়োগ দেয়া হবে : প্রধানমন্ত্রী

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
শিগগিরই ৮ হাজার ডাক্তার-নার্স নিয়োগ দেয়া হবে : প্রধানমন্ত্রী

বাংলাপ্রেস ডেস্ক: করোনাভাইরাসের চিকিৎসার জন্য নতুন করে আরও দুই হাজার ডাক্তার ও ছয় নার্স নিয়োগ দেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরই মধ্যে প্রক্রিয়া শুরু হয়েছে উল্লেখ করে তিনি বলেন, এই চিকিৎসক ও নার্সদের করোনা চিকিৎসার জন্য তাদের বিশেষ প্রশিক্ষণ দেওয়া হবে।

আজ সোমবার (২৭ এপ্রিল) বগুড়া জেলা প্রশাসনের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন। প্রধানমন্ত্রী রাজশাহী বিভাগের ৮টি জেলা প্রশাসনের সঙ্গে ভিডিও কনফারেন্সে মতবিনিময়ের অংশ হিসেবে বগুড়ার সঙ্গে কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, আমরা স্বাস্থ্যসেবার দিকে বিশেষভাবে দৃষ্টি দিচ্ছি। আমরা প্রত্যেক জেলাতেই কিন্তু যেট ভালো হাসপাতাল, সেখানে আইসিইউ’র ব্যবস্থা করবো। এটা আমরা সিদ্ধান্ত নিয়েছি। পর্যায়ক্রমে সব জেলাতেই এটা করে দেব।

তিনি বলেন, করোনার চিকিৎসা করতে আমরা প্রায় ২ হাজার ডাক্তার নতুন নিয়োগ দেব। ইতোমধ্যে বিসিএস পরীক্ষা দিয়ে যারা রয়ে গেছেন (উত্তীর্ণ কিন্তু সুপারিশপ্রাপ্ত নয়) তাদের থেকে আমরা নিচ্ছি। ৬ হাজার নার্সও আমরা নিয়োগ দেব। প্রক্রিয়া ইতোমধ্যে শুরু হয়ে গেছে। আমি নিজেই মিটিং করে এটা সব ঠিকঠাক করে দিয়েছি। তাদের করোনার বিষয়ে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হবে। বিদেশ থেকে লোক এনেও আমরা প্রশিক্ষণের ব্যবস্থা করাবো। প্রশিক্ষণ নিয়ে তারা চিকিৎসা সেবা দেবে। পর্যায়ক্রমে ৬৪ জেলাতে এটা করা হবে। যাতে কোনো জায়গায় মানুষের চিকিৎসার অসুবিধা না হয়।

এ সময় ওয়ার্ড পর্যায় পর্যন্ত আওয়ামী লীগের ত্রাণ কমিটি করতে পুনর্নির্দেশ দিয়ে তিনি বলেন, কমিটি করে এমন লোকজনের তালিকা করতে হবে যারা কিছুই পাচ্ছে না। সেটি জেলা প্রশাসকের হাতে দিলে তাদের জন্য বিশেষ সহায়তা দেওয়া হবে।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস। বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতার অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করে।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি