৩ এপ্রিল ২০২৬

সিইসি একজন 'জোকার' : ডা. জাফরুল্লাহ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
সিইসি একজন 'জোকার' : ডা. জাফরুল্লাহ

রাজনীতি ডেস্ক : প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নুরুল হুদাকে 'জোকার' বলে মন্তব্য করেছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী।

শুক্রবার জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

স্বাধীনতার পতাকা উত্তোলন দিবস উপলক্ষে আলোচনা সভার আয়োজন করে জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি)। এতে প্রধান অতিথি ছিলেন ড. কামাল হোসেন। জাফরুল্লাহ বলেন, মুক্তিযুদ্ধ করা হয়েছিল গণতন্ত্রের জন্য। কিন্তু আজ গণতন্ত্র নেই, মানবাধিকার নেই। কয়েক দিন আগে গণশুনানির জন্য হল ভাড়া পাইনি। গায়েবি-আজগুবি মামলা দিয়ে বিএনপির নেতাকর্মীদের জেলে রাখা হয়েছে।

জেএসডির সিনিয়র সহসভাপতি এম এ গোফরানের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন- জেএসডি সভাপতি আ স ম আব্দুর রব, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম, গণফোরামের সাধারণ সম্পাদক মোস্তফা মহসীন মন্টু, জেএসডির সাধারণ সম্পাদক আবদুল মালেক রতন, বিকল্পধারার সাধারণ সম্পাদক (একাংশ) শাহ আহমেদ বাদল প্রমুখ।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি