সিইসিকে চিঠি দিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল
বাংলাপ্রেস ডেস্ক: প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশনের সচিব বরাবর চিঠি দিয়েছেন বিএনপির মহাসচিব ও জাতীয় ঐক্যফ্রন্টের মুখপাত্র মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার- ২ জানুয়ারি বিকেলে দলের পক্ষ থেকে গুলশান কার্যালয়ের একজন কর্মকর্তা নির্বাচন কমিশনে চিঠিটি পৌঁছে দিয়েছেন বলে জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের কর্মকর্তা শামসুদ্দিন দিদার। সূত্রে জানা গেছে, চিঠিতে প্রধান নির্বাচন কমিশনারকে মির্জা ফখরুল ইসলাম অবগত করেছেন, ‘গত ৩০ ডিসেম্বর-১৮ তারিখে অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সীমাহীন কারচুপি, মামলা-গ্রেফতার, ভয়ভীতি প্রদর্শন, আওয়ামী লীগের সন্ত্রাস, প্রার্থীদের আটক ও প্রার্থীতা বাতিল বিষয়ে নির্বাচনী এলাকা ভিত্তিক তথ্য উপাত্তসহ স্মারকলিপি দাখিলের জন্য জাতীয় ঐক্যফ্রন্ট মনোনীত প্রার্থীরা বৃহস্পতিবার- ৩ জানুয়ারি বিকেল ৩টায় নির্বাচন কমিশনে যাবেন। চিঠিতে এ বিষয়ে নির্বাচন কমিশনকে প্রয়োজনী ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানানো হয়েছে। জানা গেছে, জাতীয় ঐক্যফ্রন্ট মনোনীত সব প্রার্থীকে বৃহস্পতিবার দুপুর ১২টার মধ্যে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে উপস্থিত হতে বলা হয়েছে। সেখানে বৈঠকের পর সবাই নির্বাচন কমিশনে যাবেন বলে স্মারকলিপিতে উল্লেখ করা হয়। গণফোরামের প্রশিক্ষণ সম্পাদক রফিকুল ইসলাম পথিক বলেন, তাদের দলের প্রার্থীরাও গুলশানের বৈঠকে যোগ দেওয়ার পরে স্মারকলিপি দিতে নির্বাচন কমিশনে যাবেন।
বিপি/কেজে
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
ওসমান হাদি হত্যার বিচার নিয়ে সরকার নয়ছয় করছে: নাসীরুদ্দীন পাটওয়ারী
উন্নয়ন প্রকল্প তদারকিতে প্রধানমন্ত্রীর কার্যালয়ে থাকবে ড্যাশবোর্ড: অর্থমন্ত্রী
সঙ্গীত একাডেমি