৩ এপ্রিল ২০২৬

শিক্ষার্থীদের আস্থা অর্জনে ব্যর্থ ঢাবি কর্তৃপক্ষ : হানিফ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
শিক্ষার্থীদের আস্থা অর্জনে ব্যর্থ ঢাবি কর্তৃপক্ষ : হানিফ

বাংলাপ্রেস রাজনীতি ডেস্ক: ডাকসু নির্বাচনে শিক্ষার্থীদের আস্থা অর্জনে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) কর্তৃপক্ষ কিছুটা হলেও ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ।

আজ বুধবার জাতীয় প্রেসক্লাবে স্বপ্ন ফাউন্ডেশন আয়োজিত বঙ্গবন্ধু, স্বাধীনতা ও অগ্নিঝরা মার্চ শীর্ষক আলোচনায় হানিফ এ মন্তব্য করেন।

ডাকসু নির্বাচন প্রসঙ্গে হানিফ বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ছাত্রছাত্রীদের আস্থা অর্জনে কিছুটা হলেও ব্যর্থ হয়েছে। তাদের প্রতি সবার আস্থা পরিপূর্ণভাবে কেন ধরে রাখতে পারে নাই, আমার মনে হয় কর্তৃপক্ষ সেটা খুঁজে দেখবে।’

মাহবুব-উল-আলম হানিফ আরো বলেন, ‘ভবিষ্যতে ছাত্র ছাত্রীদের অভিভাবক হিসেবে আমাদের শিক্ষকসহ কর্মকর্তারা পূর্ণ আস্থা নিয়ে ঐক্যবদ্ধভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম চালিয়ে যাবেন এ আশা করি।’

ডাকসু নির্বাচনে বিজয়ীদের স্বাগত জানিয়ে হানিফ আশা প্রকাশ করেন, নির্বাচিত প্রতিনিধিদের সমন্বয়ে একটি কার্যকর ডাকসু হবে। নির্বাচনকে কেন্দ্র করে কিছু ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়েছিল উল্লেখ করে তিনি বলেন, ‘ছাত্রলীগ সভাপতি ডাকসুর ভিপিকে স্বাগত জানানোর মধ্য দিয়ে সেই ভুল বোঝাবুঝির অবসান হয়েছে।’

হানিফ বলেন, ‘কেন্দ্রীয় ও হল সংসদ নির্বাচনে স্বতন্ত্র ও অন্য প্রার্থীরা বিজয়ী হওয়ায় প্রমাণিত হয়েছে ডাকসু নির্বাচন সুষ্ঠু হয়েছে।’

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি