৪ এপ্রিল ২০২৬

সংসদ সদস্য হিসেবে শপথ নিলেন সালমা চৌধুরী

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
সংসদ সদস্য হিসেবে শপথ নিলেন সালমা চৌধুরী

রাজনীতি ডেস্ক: সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণ করলেন ক্ষমতাসীন আওয়ামী লীগের মনোনীত সালমা চৌধুরী। বৃহস্পতিবার (৮ আগস্ট) জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী তাকে শপথ বাক্য পাঠ করান।

সংসদ ভবনে স্পিকারের কার্যালয়ে শপথ অনুষ্ঠানটি পরিচালনা করেন সংসদের সিনিয়র সচিব ড. জাফর আহমদ।

এর আগে সংরক্ষিত মহিলা আসনে উপনির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় এমপি নির্বাচিত হন সালমা চৌধুরী।

গত রবিবার (৪ আগস্ট) দুপুরে রিটার্নিং কর্মকর্তা মো. আবদুল বাতেন তাকে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত ঘোষণা করেন। তিনি বলেন, সালমা চৌধুরী এ নির্বাচনে একমাত্র বৈধ প্রার্থী ছিলেন। প্রার্থিতা প্রত্যাহার করার শেষ দিন আগস্টের ১ তারিখে তিনি প্রার্থিতা প্রত্যাহার না করায় তাকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হলো।

জুলাইয়ের ২৮ তারিখে রিটার্নিং কর্মকর্তা মো. আবদুল বাতেন সালমা চৌধুরীকে বৈধ প্রার্থী হিসেবে ঘোষণা করেন।

গত ৯ জুলাই (মঙ্গলবার) রুশেমা বেগমের মৃত্যু হলে জাতীয় সংসদের ৩৩৪ নম্বর সংরক্ষিত মহিলা আসনটি শূন্য ঘোষণা করা হয়। এ অবস্থায় জুলাইয়ের ১৮ তারিখে আসনটিতে উপনির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন (ইসি)।

ইসির ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়ন ফরম জমা দেওয়ার সময় ছিল ২৫ জুলাই (বৃহস্পতিবার), বাছাই ২৮ জুলাই। প্রত্যাহারের শেষ সময় ১ আগস্ট (বৃহস্পতিবার) এবং ভোট ১৮ আগস্ট।

সাবেক এমপি ও রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি প্রয়াত ওয়াজেদ চৌধুরীর কন্যা সংসদ সদস্য সালমা চৌধুরী। সংরক্ষিত মহিলা আসনের নির্বাচন আইন অনুযায়ী, একাদশ জাতীয় সংসদ ভোটের পর প্রাপ্ত আসন অনুসারে দলগুলোর মধ্যে সংরক্ষিত আসন বণ্টন করে দেয় ইসি। সে অনুযায়ী আওয়ামী লীগের ৪৩টি, সংসদের বিরোধী দল জাতীয় পার্টির চারটি, বিএনপির একটি, ওয়ার্কার্স পার্টির একটি এবং স্বতন্ত্ররা একটি আসন পায়।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি