৩ এপ্রিল ২০২৬

সংসদ সদস্য শহীদুজ্জামান করোনাভাইরাসে আক্রান্ত

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
সংসদ সদস্য শহীদুজ্জামান করোনাভাইরাসে আক্রান্ত

বাংলাপ্রেস ডেস্ক: বাংলাদেশে এই প্রথম একজন সংসদ সদস্যের করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে। তিনি হলেন নওগাঁর-২ আসনের এমপি ও সাবেক হুইপ শহীদুজ্জামান সরকার। তিনি আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে নির্বাচিত হয়েছেন। শুক্রবার তার করোনা পরীক্ষার রিপোর্ট পজেটিভ ধরা পড়ে।

সাবেক হুইপ শহীদুজ্জামান বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি। তিনি বর্তমানে ন্যামে তার জন্য বরাদ্দকৃত ফ্ল্যাটে আছেন বলে জানা গেছে।

সংসদে সরকারদলীয় হুইপ আতিউর রহমান আতিক যমুনা নিউজকে জানিয়েছেন, আক্রান্ত সংসদ সদস্যের জ্বর হওয়ায় তিনি করোনা পরীক্ষা করিয়েছিলেন। রিপোর্ট পজিটিভ আসায় চিকিৎসকের পরামর্শে তিনি নিজ ফ্ল্যাটেই আইসোলেশনে আছেন। তিনি ডায়াবেটিসে আক্রান্ত। তবে এই মুহূর্তে তার কাশি বা অন্য কোনো বড় উপসর্গ নেই। তার শারীরিক অবস্থা ভালো।

তবে, কীভাবে শহীদুজ্জামান সরকার করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে সে বিষয়ে কোনো ধারণা পাওয়া যায়নি।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি