৫ নভেম্বর ২০২৬

শনিবার সব পোশাক কারখানায় ছুটি

Logo
বাংলা প্রেস প্রকাশ: ০৫ নভেম্বর ২০২৬, ১২:১৭ পিএম
শনিবার সব পোশাক কারখানায় ছুটি

বাংলাপ্রেস ডেস্ক: আগামী শনিবার তৈরি পোশাক খাতের সব কারখানা বন্ধ থাকবে। জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সরকারি ছুটির সঙ্গে মিল রেখে কারখানা বন্ধ রাখতে সদস্য কারখানা কর্তৃপক্ষকে অনুরোধ জানিয়েছে পোশাক খাতের দুই সংগঠন বিজিএমইএ ও বিকেএমইএ।

আজ বৃহস্পতিবার তৈরি পোশাক উৎপাদন ও রপ্তানিকারক উদ্যোক্তাদের সংগঠন বিজিএমইএর পক্ষ থেকে সদস্যদের কাছে পাঠানো নোটিশে আগামী শনিবার পোশাক কারখানা ছুটি রাখতে অনুরোধ জানিয়ে নোটিশ জারি করেছে বিজিএমইএ।

নোটিশে বলা হয়, গত ৫ অক্টোবর মন্ত্রিসভার বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী, সরকারের জনপ্রশাসন মন্ত্রণালয় প্রতিবছর ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সাধারণ ছুটি ঘোষণা করেছে। ফলে আগামী শনিবার বিজিএমইএর সদস্যভুক্ত সব পোশাক কারখানায় ছুটি ঘোষণা করার অনুরোধ করা হয়। বিজিএমইএর নোটিশের সঙ্গে গত ৫ অক্টোবর মন্ত্রী পরিষদের বৈঠকে নেওয়া সিদ্ধান্তের একটি অনুলিপিও পাঠানো হয়েছে। 
তৈরি পোশাকের নিট ক্যাটেগরির পণ্য উৎপাদন ও রপ্তানিকারক উদ্যোক্তাদের সংগঠন বিকেএমইএ সূত্রে জানা গেছে, সংগঠনের পক্ষ থেকে সদস্য পোশাক কারখানাগুলোকে আগামী শনিবার ছুটি রাখতে অনুরোধ জানিয়ে চিঠি দিয়ে দেওয়া হয়েছে।

বিপি/টিআই

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি