শঙ্কা মুক্ত নন শেখ সেলিমের জামাতা
বাংলাপ্রেস রাজনীতি ডেস্ক: শ্রীলঙ্কায় বোমা হামলার ঘটনায় আহত আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিমের মেয়ের জামাতা মশিউল হক চৌধুরী এখনো শঙ্কা মুক্ত নন।
শ্রীলঙ্কার আনশ্রী সেন্ট্রাল হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন আছেন। তিনি এখনো শঙ্কা মুক্ত নন। তবে শারীরিক অবস্থার উন্নতি হয়েছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম।
মঙ্গলবার (২৩ এপ্রিল) দুপুরে জানাজার মাঠ দেখতে এসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
শেখ সেলিম এসময় সাংবাদিকদের জানান, তার জামাতার শরীর থেকে তিন লিটার রক্ত বের হয়ে গেছে। অস্ত্রপচার করা হয়েছে। লিভারে বোমার স্পিলিন্টার পাওয়া গেছে। স্টমাক কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে। এখন আইসিইউতে আছে। ৭২ ঘণ্টা পার না হলে কিছু বলা যাবে না। তার পায়ের যে অবস্থা তাতে এখন হাসপাতাল থেকে সরানো সম্ভব নয়।
বুধবার (২৪ এপ্রিল) বেলা ১টা ১০ মিনিটে শ্রীলঙ্কা এয়ারলাইন্সের একটি ফ্লাইটে জায়ানের মরদেহ আসবে। বাদ আসর বনানী চেয়ারম্যান বাড়ি মাঠে জানাজা শেষে বনানী কবরস্থানে দাফন করা হবে বলে শেখ সেলিমের ছোট ভাই শেখ ফজলুর রহমান মারুফ।
বিপি/কেজে
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি