সোহেল তাজের ফেসবুক লাইভ ভিডিও নিয়ে রুমিন ফারহানার স্ট্যাটাস

রবিউল করিম, ঢাকা : বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নেত্রী ও জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের এমপি ব্যারিস্টার রুমিন ফারহানা সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজকে নিয়ে আজ বৃহস্পতিবার রাত ৯ টার দিকে ফেসবুকে একটি স্ট্যাটাস দেন। সেখানে তিনি সোহেল তাজের লাইভ ভিডিওর বিভিন্ন প্রশংসা করেছেন। পাশাপাশি তিনি সোহেল তাজের প্রতি আহ্বান জানিয়ে বলেছেন,তার ভগ্নের অপহরণের সাথে কারা জড়িত সেটা যেনো উনি খোলসা করে দেন। 'বাংলাপ্রেস' পাঠকদের জন্য ব্যারিস্টার রুমিন ফারহানার সেই ফেসবুক স্ট্যাটাস হুবহু তুলে ধরা হল :
'সোহেল তাজ সাহেবকে আমি অনেক শ্রদ্ধা করি। উনার মত রাজনৈতিক ব্যক্তিত্ব খুঁজে পাওয়া টাফ। উনি ফেসবুক লাইভে এসে উনার ভাগ্নের অপহরণের ব্যাপারে সোচ্চার থাকায় ফেরত দিতে বাধ্য হয়েছে। বাংলাদেশের সকল নাগরিকের কি এত ক্ষমতা আছে যে সোহেল তাজের মত সোচ্চার হওয়ার? এই সরকার যতদিন টিকে থাকবে ততদিন এইরকম গুম খুন চলতে থাকবে।
সোহেল তাজের প্রতি আহবান থাকবে উনার ভাগ্নের অপহরণের সাথে কারা জড়িত সেটা যেনো উনি খোলসা করে বলে।'
উল্লেখ্য সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজের ভাগ্নে সৈয়দ ইফতেখার আলম সৌরভকে গত ৯ জুন চট্টগ্রাম থেকে কে বা কারা গুম করে। গুমের ১১ দিন পর আজ বৃহস্পতিবার সকালে ময়মনসিংহের তারাকান্দা থেকে উদ্ধার করা হয়। এ নিয়ে সোহেল তাজ একাধিকবার তার ফেরিফাইড ফেসবুক পেজ থেকে লাইভে এসে তার ভাগ্নাকে জীবিত ও অক্ষত অবস্থায় ফেরত দেয়ার আহ্বান জানান।
বিপি/আর এল
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি