৩ এপ্রিল ২০২৬

শৈলকুপায় সেনা সদস্যের ছেলেকে কুপিয়ে হত্যা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
শৈলকুপায় সেনা সদস্যের ছেলেকে কুপিয়ে হত্যা

ঝিনাইদহ থেকে সংবাদদাতা: ঝিনাইদহের শৈলকুপা উপজেলার শেখপাড়া গ্রামে হামলায় আহত আরাফাত রহমান বিশ্বাস (২১) নামে এক বিশ্ববিদ্যালয় ছাত্র খুন হয়েছেন। প্রতিবেশি পদমদী গ্রামের গোলাম জোয়ারদারের পরিবারের সাথে জমি নিয়ে বিরোধের জের ধরে মঙ্গলবার দুপুরে আরাফাতকে কুপিয়ে যখম করা হয়।

বুধবার সকাল সাড়ে ৯টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় আরাফাতের। কুষ্টিয়া রবীন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি দ্বিতীয় বর্ষের ছাত্র আরাফাত শেখপাড়া গ্রামের কুটিপাড়ার সাবেক সেনাবাহিনীর সদস্য বিদ্যুৎ হোসেন বিশ্বাসের ছেলে। পুলিশ ও গ্রামবাসি সুত্রে জানা গেছে, নিহত আরাফাতের পিতা বিদ্যুৎ বিশ্বাস অন্য দুই চাচার জমি কিনে বাড়ি নির্মান করেন। ওই জমি কম টাকায় কিনতে চেয়েছিল পাশ্ববর্তী গ্রামের গোলাম জোয়ারদার। জমি কিনতে না পেরে বাড়িতে যাতায়াতের পথ নিয়ে প্রায় গোলাম জোয়ারদারের সাথে তর্কবিতর্ক হয় বিদ্যুৎ বিশ্বাসের। মঙ্গলবার দুপরে যাতায়াতের পথ ঘেরাকে কেন্দ্র করে গোলাম জোয়ারদার ও তার ছেলে দুর্র্ধষ সন্ত্রাসী উজ্জল, ভাতিজা সানোয়ার, আনোয়ার ও রাজ্জাক আতর্কিত ভাবে সাবেক সেনা সদস্য বিদ্যুতের বিশ্ববিদ্যালয় পড়ুয়া ছেলের উপর হামলা চালায়। হামলায় গুরুত আহত হন আরাফাত।

প্রথমে শৈলকুপা ও পরে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে বুধবার সকাল সাড়ে ৯টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। ঘটনার সত্যতা স্বীকার করে বজলুর রহমান জানান, জমি নিয়ে বিরোধের জের ধরে এই হত্যাকান্ড ঘটেছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি