৪ এপ্রিল ২০২৬

সৈয়দপুরে ৩শ' হতদরিদ্র পরিবারের মাঝে আমেরিকান প্রবাসীর খাদ্য সহায়তা প্রদান

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
সৈয়দপুরে ৩শ' হতদরিদ্র পরিবারের  মাঝে আমেরিকান প্রবাসীর খাদ্য  সহায়তা প্রদান

এম আর আলী টুটুল, সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি: নীলফামারীর সৈয়দপুর উপজেলার খাতামধুপুর ইউনিয়নের খালিশায় ৩শ' হতদরিদ্র পরিবারের মাঝে খাদ্য সহায়তা হিসেবে চাল, আলু ও তেল বিতরণ করা হয়েছে। ৫ মে মঙ্গলবার দুপুরে পারিবারিকভাবে খাদ্য সহায়তা বিতরণকাজ উদ্বোধন করেন উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা আখতারুজ্জামা।

এসম আরও উপস্থিত ছিলেন খাতামধুপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি মাসুদ রানা পাইলট, আমেরিকান প্রবাসী নাহিদ চৌধুরীর পিতা স্থানীয় সমাজ সেবক ও বিশিষ্ট দলীল লেখক নুরুল ইসলাম (লাল) চৌধুরী, মা প্রাক্তন পরিবার পরিকল্পনা কর্মী হাসিনা খাতুন, ভাই নাজমুল চৌধুরী, সোহাগ চৌধুরী, শুভ চৌধুরী, লায়ন্স স্কুল এন্ড কলেজের শিক্ষক শফিয়ার রহমান চৌধুরী, আব্দুল্লাহ, মোহাব্বত চৌধুরী ও মিজানুর রহমান চৌধুরী প্রমুখ। এলাকার হতদরিদ্র ও কর্নহীন তিনশত পরিবারের প্রত্যেককে ৫ কেজি চাল, ২ কেজি আলু ও আধা লিটার সোয়াবিন তেল দেয়া হয়।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি