৪ এপ্রিল ২০২৬

সৈয়দপুরে আওয়ামী লীগের কাউন্সিলে মুক্তিযোদ্ধাকে মারধর

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
সৈয়দপুরে আওয়ামী লীগের কাউন্সিলে মুক্তিযোদ্ধাকে মারধর

এম আর আলী টুটুল, সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি : নীলফামারীর সৈয়দপুরে আওয়ামী লীগের কাউন্সিলে সভাপতি প্রার্থী মুক্তিযোদ্ধাকে মারধরের ঘটনায় প্রতিবাদ সভা করেছে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ।

শুক্রবার (৩০ আগস্ট) বিকেলে শহরের শহীদ ডা. জিকরুল হক সড়কস্থ কার্যালয়ে ওই সভা অনুষ্ঠিত হয়।

মুক্তিযোদ্ধা জিকরুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা কমান্ডার একরামুল হক, শামসুল হক, ওয়াহেদ আলী, একেএম ফজলুল হক প্রমুখ। বক্তারা বলেন, ২৮ আগস্ট উপজেলা আওয়ামীলীগের ২নং কাশিরাম বেলপুকুর ইউনিয়ন শাখার কাউন্সিল অনুষ্ঠিত হয়। ভোট গণনায় মোখলেছুর-নজু প্যানেল এগিয়ে ছিল। ফলাফল ঘোষণার পূর্ব মুহুর্তে সভাপতি পদপ্রার্থী মুক্তিযোদ্ধা মোখলেছুর রহমানের ওপর আকস্মিক হামলা চালায় প্রতিপক্ষের লোকজন। ওই মুক্তিযোদ্ধাসহ প্রায় ১০-১৫জন আহত হন। মুক্তিযোদ্ধা মোখলেছুর রহমানের অবস্থা গুরুতর হওয়ায় তাকে সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মুক্তিযোদ্ধা কমান্ডার একরামুল হক বলেন, কাশিরাম ইউনিয়নের কাউন্সিলে মুক্তিযোদ্ধা মোখলেছুর রহমান ও নজু প্যানেল প্রতিদ্বন্দ্বি প্যানেলের চেয়ে অনেক ভোটে এগিয়ে ছিলেন। কিন্তু ফলাফল ঘোষণার দুই মিনিট আগে এনামুল হক চৌধুরী, তার ছেলে বুলবুল ও তাদের সাঙ্গপাঙ্গরা পরিকল্পিতভাবে রিটার্নিং অফিসারসহ আমাদের ওপর হামলা চালায়। আমরা অবিলম্বে এটার বিচার চাই এবং ওই কাউন্সিলের স্থগিত ফলাফল ঘোষণা চাই। অন্যথায় বৃহত্তর আন্দোলনসহ মুক্তিযোদ্ধা সংসদ আগামীতে আওয়ামীলীগের কোন কার্যক্রমে অংশ নেবে না। প্রতিবাদ সভায় উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ ও মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সদস্যরা অংশ নেয়।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি