৪ এপ্রিল ২০২৬

সৈয়দপুরে আওয়ামীলীগের অন্ত দ্বন্দের সৃষ্টি কাশিরাম ইউনিয়ন কাউন্সিলে ব্যালট ছিনতাই

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
সৈয়দপুরে আওয়ামীলীগের অন্ত দ্বন্দের সৃষ্টি কাশিরাম ইউনিয়ন কাউন্সিলে ব্যালট ছিনতাই

এম আর আলী টুটুল, সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি: সৈয়দপুরে আওয়ামীলীগের শীর্ষ নেতাদের অন্ত দ্বন্দে দলটির তৃনমূল নেতাকর্মীরা বিপাকে পড়েছে। ২৮ শে আগষ্ট কাশিরাম ইউনিয়নে ত্রি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হলেও ব্যালট ছিনতাইয়ের কারণে ফলাফল প্রকাশ করেনি নির্বাচন কর্তৃপক্ষ। দেশের সর্ববৃহৎ দল আওয়ামীলীগ সৈয়দপুরের শীর্ষ নেতাদের অন্ত দ্বন্দের কারণেই এই ধরণের ঘটনার সৃষ্টি হয়েছে।

সূত্র মতে, উপজেলা আওয়ামীলীগ তৃনমূল পর্যায়ে ওয়ার্ড কমিটি ও ইউনিয়ন কমিটি গঠনের লক্ষে নির্বাচন পরিচালনা কমিটি দ্বারা ভোট গ্রহন চলছে। ইতি মধ্যে কামারপুকুর খাতামধুপুর, বোতলাগাড়ী ইউনিয়নের কাউন্সিল অনুষ্ঠিত হয়। ২৮ শে আগস্ট কাশিরাম ইউনিয়নে কাউন্সিলের তারিখ নির্ধারিত ছিল। যথানিয়মে প্রথম অধিবেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংরক্ষিত মহিলা আসনের এমপি রাবেয়া আলীম।

উপজেলা আওয়ামীলীগ এর সভাপতি (ভারপ্রাপ্ত) আব্দুস সামাদ মন্ডল, সাধারণ সম্পাদক জননেতা আখতার হোসেন বাদল সহ ইউনিয়নের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। প্রথম অধিবেশন সুষ্ঠভাবে সম্পন্ন হয়। ২য় পর্বে ভোট গ্রহনের পরে ফলাফল প্রকাশের আগে ব্যালট ছিনতাইয়ের ঘটনা ঘটে। এবং নির্বাচন পরিচালনা কমিটির দায়িত্বপ্রাপ্ত কর্মকতাকে লাঞ্চিত ও তার পকেটে থাকা সাড়ে ৪ হাজার টাকা ছিনতাই করে নেয় দুর্বৃত্তরা। নির্বাচন পরিচালনা কমিটির দায়িত্বপ্রাপ্ত ওই কর্মকতা কার্তিক চন্দ্র রায়কে প্রাণনাশের হুমকি দেয় বলে জানা যায়। এবং নির্বাচন পরিচালনায় বাঁধা সৃষ্টি করছে একটি পক্ষ। এ ঘটনায় ২ জন আহত অবস্থায় স্থানীয় ১০০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়।

আহতরা হলেন, মোখলেছুর রহমান ও স্বপন। ঘটনাটি নিয়ে স্থানীয় আওয়ামীলীগের সাধারণ নেতা ও কর্মীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। নাম প্রকাশ না করার শর্তে এক নেতা জানান, আওয়ামীলীগকে ধ্বংশ করার ষড়যন্ত্রে থাকা কথিত নেতাদের চিহ্নি করতে না পারলে অবস্থা আরো ভয়াবহ হবে। তাই তাদের দাবী এই ঘটনায় জড়িত ব্যক্তিদের চিহ্নিত করে দল থেকে বহিস্কার সহ আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হউক।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি