
রমজান আলী টুটুল, সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি: নীলফামারীর সৈয়দপুরে মহান মুক্তিযুদ্ধের স্মৃতি অম্লান করে রাখতে উদ্বোধন করা হলো ‘বীরশ্রেষ্ঠ চত্তর। গত ১২ অক্টোবর সোমবার বিকেলে শহরের শহীদ ক্যাপ্টেন শামসুল হুদা মৃধা সড়কস্থ শহীদ স্মরণি চৌরাস্তা এলাকায় ওই চত্তরটি উদ্বোধন করেন সৈয়দপুর পৌরসভার মেয়র অধ্যক্ষ মোঃ আমজাদ হোসেন সরকার। এসময় উপস্থিত ছিলেন প্যানেল মেয়র-২ শাহীন আক্তার, প্যানেল মেয়র-৩ কাজী জাহানারা বেগম, কাউন্সিলর আল মামুন সরকার, আজগার আলী, গোলাম মোস্তফা, মিনারা বেগম, সাবিয়া সুলতানা প্রমুখ।
উদ্বোধনকালে মেয়র বলেন, এর মাধ্যমে বর্তমান ও আগামী প্রজন্ম আমাদের মহান মুক্তিযুদ্ধ এবং এতে আত্ম উৎসর্গকারী বীরশ্রেষ্ঠগণের অবদান সম্পর্কে জানতে পারবে। বীরশ্রেষ্ঠগণের অবদানকে চিরঅ¤øান রাখতেই সৈয়দপুর পৌরসভার উদ্যোগে এ ‘বীরশ্রেষ্ঠ চত্তর’ উদ্বোধন করা হলো।
বিপি।এসএম
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]