
এম আর আলী টুটুল, সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি : নীলফামারীর সৈয়দপুর থানা পুলিশের হাতে আটক হয়েছে গাজীপুর থেকে আসা ৪৪ জন ইট ভাটা শ্রমিক। তারা গাজীপুর থেকে ট্রাকের ওপরে ত্রিপলের ভেতরে বিশেষ কায়দায় আসতেছিলো।
২৮ এপ্রিল মঙ্গলবার সকাল ১০টার দিকে সৈয়দপুর-পার্বতীপুর সড়কের চৌমুহনী বাজারে পুলিশের বিশেষ চেকপোস্টে তল্লাশী করার সময় তারা ধরা পড়ে। এসব শ্রমিক মহাসড়ক ছেড়ে লোকাল রুট দিয়ে আসতেছিল।
নীলফামারী অতিরিক্ত পুলিশ সুপার ( সৈয়দপুর সার্কেল) অশোক কুমার পাল বাংলাপ্রেসকে জানান, এসব শ্রমিকের বাড়ি নীলফামারীর সোনারায় ইউনিয়নে। তিনি বলেন, হোম কোয়ারেন্টাইনে নেয়ার জন্য এদেরকে সিভিল সার্জন অফিসে পাঠানো হবে।
বিপি/আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]