৪ এপ্রিল ২০২৬

সৈয়দপুরে র‍্যাবের অভিযানে আটক নকল ওষুধ কারখানা মালিকের ১ বছরের কারাদন্ড

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
সৈয়দপুরে র‍্যাবের অভিযানে আটক নকল ওষুধ কারখানা মালিকের ১ বছরের কারাদন্ড

এম আর আলী টুটুল, সৈয়দপুর,(নীলফামারী) প্রতিনিধি: নীলফামারীর সৈয়দপুর উপজেলার বাস টার্মিনাল এলাকায় মাহমুদা প্লাজায় অবৈধ প্রক্রিয়ায় নকল ঔষধ প্রস্তুতের দায়ে মোঃ আতিয়ার রহমান (৪৬) কে ১ বছরের কারাদণ্ড ও দশ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

৭ মে বৃহস্পতিবার সন্ধায় সৈয়দপুর উপজেলা সহকারী কমিশনার ( ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পরিমল কুমার সরকার এর নেতৃত্বে নীলফামারী র‍্যাব-১৩ ও দিনাজপুর র‍্যাব-১৪ এর সমন্বয়ের অপারেশন টিম অভিযান পরিচালনা করে। গোপন সংবাদের ভিত্তিতে বিগত দুই দিনের অনুসন্ধানের পর নিশ্চিত হয়ে পরিচালিত অভিযানের সময় রেক্সটন ফার্মা নামের ওষুধ তৈরির ওই কারখানায় এলোপ্যাথিক বিভিন্ন কোম্পানির নকল ওষুধ জব্দ করে। সে সাথে ওই কোম্পানির মালিক মোঃ আতিয়ার রহমানকে নকল ওষুধ প্রস্তুত ও বাজারজাত করার অপরাধে আটক করে। পরে ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট পরিমল কুমার সরকার এক বছরের কারাদণ্ড ও দশ হাজার টাকা অর্থদন্ড প্রদান করে।

এ সময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ আলিমুল বাশার সহ র‍্যাব-১৩ ও র‍্যাব-১৪ এর সদস্যবৃন্দ উপস্থিত ছিলো।  উল্লেখ্য, দীর্ঘদিন থেকে ওই ওষুধ কারখানায় সুদূর পাবনা থেকে আগত আতিয়ার রহমান স্থানীয় একজন সাংবাদিকের সহযোগিতার নকল ওষুধসহ বিভিন্ন যৌন উত্তেজক পানীয় বা এনার্জি ড্রিংকস তৈরি করে দেশের উত্তরাঞ্চলের সর্বত্র বাজারজাত করে আসছিল। এ ব্যাপারে একাধিকবার পত্রিকায় সংবাদ প্রকাশ হলেও প্রশাসন ও ঔষধ কর্তৃপক্ষ অগ্যাত কারনে নির্বিকার ছিল। এমতাবস্থায় আজ এ অভিযান পরিচালনা ও অপরাধীকে আটক এবং শাশ্তি দেয়ায় এলাকাবাসী ধন্যবাদ জানিয়েছে।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি