সৈয়দপুরে শোক দিবসে বঙ্গবন্ধুর ম্যুরাল উন্মোচন ও র্যালী
এম আর আলী টুটুল, সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪ তম শাহাদত বার্ষিকীতে সৈয়দপুরে বিশাল র্যালী ও বঙ্গবন্ধুর ম্যুরাল উন্মোচন করা হয়েছে। ১৫ আগষ্ট সকাল সাড়ে ৯টায় র্যালীটি শহরের পাইলট উচ্চ বিদ্যালয় থেকে বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বঙ্গবন্ধু সড়কস্থ ৫ মাথা মোড়ে ম্যুরাল উন্মোচন করেন নীলফামারী -৪ আসনের মহিলা এমপি রাবেয়া আলীম।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা এস.এম গোলাম কিবরিয়া, সহকারী কমিশনার (ভূমি) পরিমল কুমার সরকার, সহকারী পুলিশ সুপার অশোক কুমার পাল, পৌর আওয়ামীলীগের সভাপতি রফিকুল ইসলাম বাবু, সাধারণ সম্পাদক মোজাম্মেল হক, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আখতার হোসেন বাদলসহ শহরের স্কুল ও কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা।
বঙ্গবন্ধুর ম্যুরাল উন্মোচনকালে এমপি রাবেয়া আলীম বলেন, আগামী প্রজন্মের মাঝে বন্ধবন্ধুর আদর্শ, চেতনা ছড়িয়ে দিয়ে সম্মান প্রদর্শন, শোভা ও সৌন্দর্য বৃদ্ধি করতেই উপজেলা প্রশাসনের পক্ষে নির্বাহী কর্মকর্তা এস.এম গোলাম কিবরিয়া ওই উদ্দ্যেগ গ্রহন করেন। তবে ১৫ আগষ্ট জাতীয় শোক দিবসে শহরের কোন ব্যবসা প্রতিষ্ঠান ও এনজিওগুলোতে কালো পতাকা না থাকায় তিনি ক্ষোভ প্রকাশ করেছেন।
বিপি/আর এল
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি