সৈয়দপুর প্লাজা ব্যবসায়ী ও মালিক সমিতির অবস্থান কর্মসূচি
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
এম আর আলী টুটুল, সৈয়দপুর নীলফামারী প্রতিনিধি : সৈয়দপুর প্লাজা প্রকল্প পরিচালক এর অপসারণের দাবিতে দোকান মালিক ও ব্যবসায়ী সমিতি অবস্থান কর্মসূচি পালন করেছে। পাঁচই সেপ্টেম্বর রোজ বৃহস্পতিবার সকাল এগারোটা থেকে প্রকল্প পরিচালক গুলজার হোসেনের অফিসের সামনে এই কর্মসূচি পালিত হয় ।
প্লাজা কর্তৃপক্ষের বৈষম্য মূলক আচরণ ,দুর্নীতি এবং ব্যবসায়ীদের উপরে মিথ্যা মামলা জুলুম নির্যাতন ,নিপীড়ন ও অত্যাচারে অতিষ্ঠ দোকান মালিক সমিতি ও ব্যবসায়ী সমিতি। বারো দফা দাবিতে ২৭শে আগস্ট একটি মানববন্ধন করে উভয় সমিতি। দীর্ঘদিন অতিবাহিত হলেও প্লাজা প্রতিপক্ষ কোন কর্ণপাত করেনি। বরং কর্তৃপক্ষের নুর-ই এলাহী নামের এক কর্মকর্তা এই কর্মসূচিকে ব্যাহত করতে ব্যবসায়ী সমিতির সভাপতি শেখ কুতুব উদ্দিনকে প্রাণ নাসের হুমকি দেন । এবং তার ফেসবুক আইডি থেকে আয়না ঘর দেখানোর হুমকি দেন ।
ব্যবসায়ী সমিতি ও মালিক সমিতির সাথে প্লাজা কর্তৃপক্ষ বিষয়গুলো নিয়ে সুরাহার অনীহা প্রকাশ করে । বাধ্য হয়ে ৫ই সেপ্টেম্বর উভয় সমিতির সদস্যবৃন্দ এক দফা দাবিতে অবস্থান কর্মসূচি পালন করে ।
বিপি>আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
বাংলাদেশ
র্যাবের ওপর সন্ত্রাসী হামলার জবাব দেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
১৬ ঘন্টা আগে
by বাংলা প্রেস