৪ এপ্রিল ২০২৬

সোমবার রংপুর বিভাগের সঙ্গে প্রধানমন্ত্রীর ভিডিও কনফারেন্স

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
সোমবার রংপুর বিভাগের সঙ্গে প্রধানমন্ত্রীর ভিডিও কনফারেন্স

বাংলাপ্রেস ডেস্ক : রংপুর বিভাগের আট জেলার সঙ্গে সোমবার (৪ মে) করোনাভাইরাসের সার্বিক পরিস্থিতি নিয়ে ভিডিও কনফারেন্স করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সকাল ১১টায় তার সরকারি বাসভবন গণভবন থেকে এ অনুষ্ঠানে অংশ নেবেন তিনি। আর জেলা পর্যায় থেকে স্ব-স্ব জেলার কর্মকর্তা ও দায়িত্বশীল পদধারী ব্যক্তিরা এতে যুক্ত থাকবেন।

প্রধানমন্ত্রীর প্রতিদিনের কার্যতালিকা থেকে তার প্রেস উইং রবিবার (৩ মে) এ তথ্য জানিয়েছে।

প্রেস উইং জানায়, প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সের মাধ্যমে করোনা মোকাবিলায় সার্বিক দিকনির্দেশনা দেবেন। করোনার কারণে কর্মহীন মানুষের মাঝে ত্রাণ বণ্টন ও তাদের পাশে দাঁড়ানোর জন্য সরকারি কর্মকর্তাদের পাশাপাশি দলের নেতাকর্মীদেরও নির্দেশ দেবেন তিনি।

করোনার কারণে উদ্ভূত পরিস্থিতিতে প্রধানমন্ত্রী দেশব্যাপী ধারাবাহিকভাবে এ ভিডিও কনফারেন্স করে আসছেন। গত এপ্রিল থেকে তিনি এ অনুষ্ঠান শুরু করেন।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি