৪ এপ্রিল ২০২৬

সোনাইমুড়ীতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
সোনাইমুড়ীতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু
নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর সোনাইমুড়ীতে এক গৃহবধুর রহস্যজনক মৃত্যু হয়েছ। তবে নিহতের পরিবারের দাবি পারিবারিক কলহের জেরে মারধরে ফলে মৃত্যু হয়। নিহত গৃহবধূ সখিনা আক্তার নিশু(২৪) উপজেলার কালিকাপুর গ্রামের রহিম উদ্দিন বেপারী বাড়ির সোলেমানের স্ত্রী এবং বেগমগঞ্জের মিরওয়ারিশপুরের আব্বাস আলী হাজী বাড়ির জামাল উদ্দিনের মেয়ে। বুধবার(১৮ মে) বেলা সাড়ে ১১টার দিকে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য প্রেরণ করে। এর আগে একদিন ভোর বেলায় নিহতের শ্বশুরবাড়িতে তার মৃত্যু হয়। নিহতের শ্বশুরের পরিবার বলছে, ভোর বেলায় নিশুকে ঘুমে অচেতন অবস্থায় পাওয়া যায়। তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। নিহত গৃহবধূর মামা গোপালপুর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান শাহজাহান সাজু জানান, মঙ্গলবার রাতে পারিবারিক দাওয়াত নিয়ে আমার ভাগ্নির সাথে তার স্বামীর কথা কাটাকাটি হয়েছে বলে ফোন করে রাতেই জানায় সে। এর পরদিন সকালে আমরা তাঁর মৃত্যুর খবর পাই আমরা। তার গলায় পোলা দাগ রয়েছে। এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলে তিনি মন্তব্য করেন। সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশীদ জানান, এ বিষয়ে একটি অপমৃত্যু মামলা হয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি