২২ অক্টোবর ২০২৬

সৌদির প্রতিরক্ষা মন্ত্রণালযয়ে হামলার দাবি হুথিদের

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২২ অক্টোবর ২০২৬, ১১:১৪ পিএম
সৌদির প্রতিরক্ষা মন্ত্রণালযয়ে হামলার দাবি হুথিদের


বাংলাপ্রেস ডেস্ক: রাজধানী রিয়াদে সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রণালয় লক্ষ্যবস্তু করে হামলা চালানোর দাবি করেছে ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুতি। গোষ্ঠীটির দাবি, গত ৪৮ ঘণ্টায় সৌদি আরবের গুরুত্বপূর্ণ স্থাপনা ও অবকাঠামো লক্ষ্য করে চারটি হামলা চালিয়েছে তারা।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) এক বিবৃতিতে এ দাবি করেন হুতি বাহিনীর সামরিক মুখপাত্র ইয়াহইয়া সারে।

বিবৃতিতে বলা হয়, গত ৪৮ ঘণ্টায় সৌদি আরবের বিভিন্ন লক্ষ্যবস্তুতে চারটি হামলা চালিয়েছেন আনসারুল্লাহর যোদ্ধারা। লক্ষ্যবস্তুগুলোর মধ্যে রয়েছে রিয়াদে সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয়, দাম্মামে কিং ফাহাদ আন্তর্জাতিক বিমানবন্দর, ইয়ানবুতে সৌদি আরামকোর একটি স্থাপনা এবং আভা আন্তর্জাতিক বিমানবন্দর।

হুতিদের দাবি, দাম্মাম বিমানবন্দরে হামলার ফলে বিমান চলাচল ব্যাহত হয়েছে। আরামকোর স্থাপনায় হামলার কারণে সেখানে আগুন ধরে যায়। এ ছাড়া সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয় ও আভা আন্তর্জাতিক বিমানবন্দরে সরাসরি আঘাত হানারও দাবি করেছে গোষ্ঠীটি।

হুতির সামরিক মুখপাত্র ইয়াহইয়া সারে সতর্ক করে বলেন, ইয়েমেনের গোত্রগুলোকে লক্ষ্যবস্তু করার বিষয়ে সৌদি আরব যে কোনো ধরনের হুমকি দিলে তার পরিণতি হবে ভয়াবহ, যা ‘বিপর্যয়কর ও অপ্রত্যাশিত’ হতে পারে।

তিনি আরও বলেন, ইয়েমেনে হামলা বন্ধ না হওয়া পর্যন্ত সৌদি আরবের ভেতরে হুতিদের অভিযান অব্যাহত থাকবে। সৌদি আরব সংঘাত বাড়ালে পাল্টা পদক্ষেপের মাধ্যমে তার জবাব দেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।

এর আগে সৌদি বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (জিএসিএ) জানিয়েছে, হুতি বাহিনীর হামলায় দাম্মামের কিং ফাহাদ বিমানবন্দরে দুজন নিহত ও আটজন আহত হয়েছেন। আহতদের মধ্যে দুইজন বাংলাদেশি রয়েছে। নিহত দুজনের একজন সৌদি নাগরিক ও অন্যজন ভারতীয় নাগরিক।

গত ২১ অক্টোবর সৌদি আরবের জ্বালানি মন্ত্রণালয় জানায়, দক্ষিণ-পূর্বাঞ্চলে আরামকোর একটি তেলক্ষেত্রে প্রতিহত করা ড্রোনের ধ্বংসাবশেষের আঘাতে দুজন নিহত হয়েছেন। তাদের মধ্যে একজন নেপালি ও একজন ফিলিপিনো নাগরিক। আহত দুজনের মধ্যে একজন পাকিস্তানি ও একজন ভারতীয় নাগরিক। সূত্র: ডেইলি সাবাহ
বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি