৩ এপ্রিল ২০২৬

শপথ নেবে সুলতান মনসুর, পিছু হটলেন মোকাব্বির

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
শপথ নেবে সুলতান মনসুর, পিছু হটলেন মোকাব্বির

জাতীয় ডেস্ক: জাতীয় ঐক্যফ্রন্টের মনোনয়নে একাদশ সংসদ নির্বাচনে জয়ী গণফোরামের দুই নেতার একজন সুলতান মোহাম্মদ মনসুর আহমেদ বৃহস্পতিবার শপথ নিচ্ছেন। বেলা সাড়ে ১১টায় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী তাকে শপথ পড়াবেন। একই সময় গণফোরামের কেন্দ্রীয় নেতা মোকাব্বির খানের শপথ নেয়ার কথা থাকলেও শেষ মুহুর্তে তিনি পিছুটান দিয়েছেন।

গণফোরামের সাধারণ সম্পাদক মোস্তফা মহসিন মন্টু বুধবার এ তথ্য নিশ্চিত করেছেন। কি কারণে শপথ নেয়া থেকে পিছুটান দিলেন মোকাব্বির খান- তা জানা যায়নি। একাদশ সংসদ নির্বাচনের আগে ড. কামাল হোসেনের নেতৃত্বাধীন গণফোরামে নাম লিখিয়ে জাতীয় ঐক্যফ্রন্টের ব্যানারে ধানের শীষ প্রতীক নিয়ে মৌলভীবাজার-২ আসনে ভোট করে জয়ী হন সুলতান মোহাম্মদ মনসুর আহমেদ।

আর দীর্ঘদিন ধরে লন্ডন প্রবাসী মোকাব্বির খান গণফোরামের দলীয় প্রতীক ‘উদীয়মান সূর্য’ নিয়ে সিলেট-২ আসন থেকে জয়ী হন। ওই আসনে ধানের শীষের প্রার্থী না থাকায় বিএনপিসহ জাতীয় ঐক্যফ্রন্টের সমর্থন পেয়েছিলেন তিনি। এই নির্বাচনে বাকী এর বাইরে মাত্র ছয়টি আসনে জয় পায় বিএনপি।

নির্বাচনে ‘ভোট ডাকাতির’ অভিযোগ তুলে পুনঃনির্বাচনের দাবি তুলেছে তারা। দলটির নির্বাচিতরা সংসদ সদস্য হিসেবে শপথ নেবেন না বলেও ঘোষণা দিয়েছে বিএনপি। জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ড. কামাল হোসেন শুরুতে তার দলের দুই নেতার শপথের বিষয়টিকে ‘ইতিবাচক’ হিসেবে দেখলেও বিএনপি নেতাদের সঙ্গে বৈঠকের পর সুর বদলায়। দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে সুলতান মোহাম্মদ মনসুর আহমেদ এবং মোকাব্বির খান শপথ নিলে তাদের দু’জনের বিরুদ্ধে ব্যবস্থা নেবে বলেও জানিয়েছে গণফোরাম।

দলের এ অবস্থান এবং দলের হুশিয়ারি সত্ত্বেও সুলতান মোহাম্মদ মনসুর আহমেদ এবং মোকাব্বির খান শপথ নেয়ার সিদ্বান্ত নেন। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীকে আলাদা আলাদাভাবে চিঠি দিয়ে শপথ নেয়ার ব্যবস্থা গ্রহণের কথা জানান তারা। সে অনুযায়ী শপথ গ্রহণের যাবতীয় প্রস্তুতি সম্পন্নও করে সংসদ সচিবালয়। কিন্তু বুধবার রাতে গণফোরামের সাধারণ সম্পাদক মোস্তফা মহসিন মন্টু স্বাক্ষরিতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে দলটির পক্ষ থেকে জানানো হয়, মোকাব্বির খান শপথ নিচ্ছেন না। তবে সুলতান মোহাম্মদ মনসুর আহমেদ যথারীতি শপথ নেবেন বলে জানিয়েছেন।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি