৩ এপ্রিল ২০২৬

শপথ নেবেন গণফোরামের দুই সাংসদ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
শপথ নেবেন গণফোরামের দুই সাংসদ

বাংলাপ্রেস দপ্তর: একাদশ জাতীয় সংসদে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হওয়া গণফোরাম সমর্থিত ঐক্যফ্রন্টের দুই প্রার্থী সুলতান মোহাম্মদ মনসুর (মৌলভীবাজার-২) ও মোকাব্বির খান (সিলেট-২) শপথ নেবেন। ঐক্যফ্রন্টের প্রার্থী ডাকসুর সাবেক ভিপি সুলতান মনসুর এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘বেশ কিছুদিন ধরে আমি অসুস্থ হয়ে বিশ্রামে আছি। এই সময়ে আমার নির্বাচনী এলাকাসহ সারাদেশের অনেক নেতাকর্মী এবং সাধারণ মানুষের সঙ্গে কথা হয়েছে। আমি একজন মানুষও পাইনি যে, শপথের বিপক্ষে। যেহেতু জনগণের জন্য রাজনীতি করি সেহেতু জনগণের মতকে মূল্য দিতে হবে।’

তিনি আরো বলেন, ‘আমার নির্বাচনী এলাকার মানুষের যেমন আমার প্রতি চাওয়া রয়েছে, তেমনি আমারও দায়বদ্ধতা রয়েছে তাদের প্রতি।’ গণফোরামের আরেক নির্বাচিত প্রতিনিধি মোকাব্বির খান শপথ নেবেন কি না জানতে চাইলে তিনি বলেন, ‘শপথের ব্যাপারে ড. কামাল হোসেন সবসময় ইতিবাচক। আমরা দু’জনই শপথ নেব।’

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে গণফোরামের নির্বাচিত দুই প্রতিনিধির মধ্যে সুলতান মনসুর মৌলভবাজার-২ আসন থেকে ধানের শীষ প্রতীকে নির্বাচন করে জয়লাভ করেন। অপরদিকে সিলেট-২ আসন থেকে ধানের শীষের প্রার্থী নিখোঁজ ইলিয়াস আলীর স্ত্রী তাহসীনা রুশদীর লুনার প্রার্থিতা হাইকোর্ট বাতিল করলে গণফোরামের প্রার্থী মোকাব্বির খানকে উদীয়মান সূর্য প্রতীকে সমর্থন দেয় বিএনপি।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি