৩ এপ্রিল ২০২৬

শপথ নেয়ার প্রশ্নই ওঠে না : মির্জা ফখরুল

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
শপথ নেয়ার প্রশ্নই ওঠে না : মির্জা ফখরুল

বাংলাপ্রেস ডেস্ক:  বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘একাদশ সংসদ নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান করা হয়েছে। সুতারাং শপথ নেয়ার প্রশ্নই ওঠে না।’ আজ বৃহস্পতিবার দুপুরে নির্বাচনে অংশ নেওয়া বিএনপির প্রার্থীদের নিয়ে জরুরি বৈঠক শেষে ফখরুল এসব কথা বলেন। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘শপথ তো পার হয়ে গেছে। নির্বাচন প্রত্যাখ্যান করলে শপথ আর থাকে নাকি? আমরা শপথ নিচ্ছি না।’ বিএনপি মহাসচিব বলেন, ‘এই নির্বাচনে জনগণের সঙ্গে প্রতারণা করা হয়েছে। আমরা এই নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান করেছি। নির্দলীয় ও নিরপেক্ষ সরকারের অধীনে পুনরায় নির্বাচনের দাবিতে প্রধান নির্বাচন কমিশনার বরাবর আজকে আমরা স্মারকলিপি দেবো।’ এছাড়া জাতীয় ঐক্যফ্রন্টের সব প্রার্থী আলাদাভাবে নির্বাচনের অনিয়ম ও কারচুপির বিষয়ে নির্বাচনী ট্রাইব্যুনালে মামলা করবেন বলে জানান তিনি।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি