৩ এপ্রিল ২০২৬

শপথ নিয়েই সংসদীয় কমিটিতে বিএনপির ৫ এমপি

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
শপথ নিয়েই সংসদীয় কমিটিতে বিএনপির ৫ এমপি

বাংলাপ্রেস রাজনীতি ডেস্ক: বিএনপির ৫ সাংসদ স্থান পেলেন পাঁচটি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটিতে। সংবিধানের ৭৬ অনুচ্ছেদ অনুযায়ী কমিটি পুনঃগঠন করে তাদেরকে স্থান দেওয়া হয়।

মঙ্গলবার রাতে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অধিবেশনে চিফ হুইপ নূর ই আলম চৌধুরী সংসদ নেতার পরামর্শক্রমে কমিটি পুনঃগঠন করেন।

আইন বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে ঠাঁই হয়েছে উকিল আব্দুস সাত্তারের। এই কমিটির সভাপতি সাবেক মন্ত্রী আব্দুল মতিন খসরু।

অর্থমন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটিতে স্থান পেয়েছেন হারুনুর রশিদ। ওই কমিটির সভাপতি এএইচএম মাহমুদ আলী।

অন্যদের মধ্যে ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে মো. আমিনুল ইসলাম। তার কমিটির সভাপতি মকবুল হোসেন।

সরকারি হিসাব সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে জাহিদুর রহমান। যার সভাপতি জাতীয় পার্টির ডা. রুস্তম আলী ফরাজী।

এ ছাড়া প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে স্থান পেয়েছেন মোশাররফ হোসেন। এই কমিটির সভাপতি সাবেক মন্ত্রী মোস্তাফিজুর রহমান।

উল্লেখ্য, গত বছরের ৩০ ডিসেম্বর অনুষ্টিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির ৬ প্রার্থী ধানের শীষ প্রতীক নিয়ে জয়ী হন। এদের মধ্যে ৫ জন নানান জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে শপথ নিয়েছেন। গতকাল সোমবার চারজন ও এর আগে গত ২৫ এপ্রিল শপথ নিয়েছিলেন একজন।

এদিকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও ওই নির্বাচনে বগুড়া-৬ আসন থেকে জয়ী হয়েছিলেন। কিন্তু নির্ধারিত দিন ২৯ এপ্রিলে মধ্যে তিনি শপথ নেননি। ফলে সংবিধান অনুযায়ী শপথগ্রহণের সময় শেষ হয়ে যাওয়ায় আসনটি শূন্য ঘোষণা করেছে জাতীয় সংসদ।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি