৩ এপ্রিল ২০২৬

শপথের পর যা বললেন বিএনপি নেত্রী রুমিন ফারহানা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
শপথের পর যা বললেন বিএনপি নেত্রী রুমিন ফারহানা

রাজনীতি ডেস্ক: জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের এমপি হিসেবে শপথ নিয়ে বিএনপি নেত্রী রুমিন ফারহানা বলেছেন-বর্তমান সংসদ অবৈধ। তবে কথা বলার অধিকার সংকুচিত হওয়ায় তিনি জাতীয় সংসদে, দেশের মানুষের এবং নির্যাতিত নেতা-কর্মীদের কথা বলবেন।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছাড়া বিএনপি থেকে নির্বাচিত সকল সংসদ সদস্যরাই শপথ নিয়েছেন। এরই ধারাবাহিকতায় সংরক্ষিত নারী আসন থেকে নির্বাচিত রুমিন ফারহানা জাতীয় সংসদে আসেন শপথ নিতে। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী রুমিন ফারহানাকে শপথ পাঠ করান। এরপর তিনি সেখান থেকে বের হয়ে কথা বলেন সাংবাদিকদের সঙ্গে।

রুমিন ফারহানা অভিযোগ করে বলেন- খালেদা জিয়া মিথ্যা মামলায় কারাগারে আছেন। আর তিনি জামিনের যোগ্য হবার পরও জামিন পাচ্ছেন না। তিনি বলেন-দেশের প্রতিষ্ঠানগুলো ধ্বংস হয়ে গেছে। কেউ বিচার চায় না। তাই এ বিষয়গুলো নিয়েও তিনি জাতীয় সংসদে কথা বলবেন। এছাড়া দলীয় সিদ্ধান্তেই সংরক্ষিত নারী আসনে শপথ নিয়েছেন বলেও এসময় জানান ব্যারিস্টার রুমিন ফারহানা।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি