৩ এপ্রিল ২০২৬

সরকার চাইলেও বিএনপিকে শেষ করতে পারবে না : মির্জা ফখরুল

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
সরকার চাইলেও বিএনপিকে শেষ করতে পারবে না : মির্জা ফখরুল

বাংলাপ্রেস রাজনীতি ডেস্ক: সরকার বারবার চেষ্টা করেছে বিএনপিকে ভেঙে ফেলার। বারবার চেষ্টা হয়েছে বিএনপিকে নিশ্চিহ্ন করতে। আজকে খালেদা জিয়াকে কারাগারে নেয়া হয়েছে তাকে রাজনীতি থেকে দূরে সরি দিতে। বিএনপি এবং খালেদা জিয়া এ দেশের মানুষের জন্য রাজনীতি করে। সে জন্য সরকার চাইলেও বিএনপিকে শেষ করতে পারবে না। বললেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর

আজ শুক্রবার দুপুরে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি মিলনায়তনে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সংগ্রামী জীবন ও কর্ম নিয়ে লেখা বইয়ের প্রকাশনা উৎসবে এসব কথা বলেন তিনি।

‘খালেদা জিয়া: তৃতীয় বিশ্বের কণ্ঠস্বর’ শিরোনামে বইটি লিখেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. এমাজউদ্দীন আহমদ ও কবি আবদুল হাই শিকদার।

মির্জা ফখরুল বলেন, যারা মনে করেন বিএনপি নিঃশেষ হয়ে গেছে, আমি কখনও তাদের সঙ্গে একমত নই। বিএনপি এই দেশের মানুষের দল। জনগণকে সঙ্গে নিয়ে প্রতিটি সংকট মুহূর্তে উঠে দাঁড়িয়েছে।

বিএনপি মহাসচিব বলেন, বিএনপিকে ভেঙে ফেলার উদ্দেশে বেগম খালেদা জিয়াকে কারাগারে রাখা হয়েছে। রাজনীতি থেকে তাকে দূরে সরিয়ে দেয়ার জন্যই কারাবন্দি করা হয়েছে।কিন্তু সেটা সম্ভব হবে না, হতে পারে না।

এ সময় প্রকাশনা উৎসবে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, গয়েশ্বর চন্দ্র রায়, ড. আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন, খায়রুল কবির খোকন, বইয়ের লেখক অধ্যাপক এমাজউদ্দীন আহমদ ও কবি আবদুল হাই শিকদারসহ আরও অনেকে।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি