সরকারের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে : নজরুল ইসলাম
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম

রাজনীতি ডেস্ক: বর্তমান সরকারের বিরুদ্ধে রুখে দাড়াতে মুখে নয়, কাজে দেখাতে হবে। সাহস করে রাস্তায় নামতে হবে। সকালে জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা অনুষ্ঠানে এমন মন্তব্য করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. নজরুল ইসলাম।
বিভিন্ন সময় দলীয় কর্মসূচী ও আন্দোলন যোগ না দেয়া এবং প্রতিরোধ না গড়ে তোলার ব্যর্থতার জন্য নেতাকর্মীদের ভৎসনা করেন নজরুল ইসলাম। এসময় তিনি বলেন, বেগম জিয়া চরম অসুস্থ তাকে খোলাবাতাসে না আনা হলে তিনি মারা যেতে পারেন। তাকে মুক্ত করবার জন্য কঠোর আন্দোলন গড়ে তোলা উচিত বলেও মনে করেন নজরুল ইসলাম।
মুক্তিযুদ্ধের সময়কালীন বিভিন্ন ঘটনার উদাহরণ দিয়ে বলেন, ৭২ বছর বয়সেও মিছিলের সামনে থাকতে তার আপত্তি নাই কিন্তু নেতাকর্মীদেরকে এগিয়ে আসা ছাড়া কোন বিকল্প দেখছেন না নজরুল ইসলাম।
বিপি/আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি