৩ এপ্রিল ২০২৬

সরকারের দায়িত্বহীনতা ও অব্যবস্থাপনার কারণে মানুষ প্রাণ হারাচ্ছে: ফখরুল

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
সরকারের দায়িত্বহীনতা ও অব্যবস্থাপনার কারণে মানুষ প্রাণ হারাচ্ছে: ফখরুল

বাংলাপ্রেস রাজনীতি ডেস্ক: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সরকারের দায়িত্বহীনতার কারণে প্রাণহানীর ঘটনা ঘটছে। বর্তমান সরকার সব ক্ষেত্রে ব্যর্থতার পরিচয় দিয়েছে। আজ সব জায়গায় মানুষ অকারণে জীবন হারাচ্ছে। এর কারণ হলো সরকারের দায়িত্বহীনতা ও অব্যবস্থা।আজ বৃহস্পতিবার সকালে রাজধানীর আজিমপুর কবরস্থানে ভাষা শহীদ শফিউর রহমান ও আবুল বরকতের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পরে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, রাষ্ট্রকে সঠিকভাবে পরিচালনার সৎ ইচ্ছা তাদের নাই। তারা চায় যেকোনোভাবে ক্ষমতায় টিকে থাকতে।ফখরুল বলেন, আজ চকবাজারে দুর্ভাগ্যবশত যে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে সেই অগ্নিকাণ্ডে যারা নিহত হয়েছেন তাদের প্রতি গভীর শোক জানাচ্ছি, সমবেদনা জানাচ্ছি এবং তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। একই সঙ্গে ৫২-এর ভাষা আন্দোলনের শহীদদের প্রতি আমরা শ্রদ্ধা নিবেদন করছি।’

তিনি বলেন, আজকে চরম দুর্ভাগ্য ও ক্ষোভের বিষয় আমাদের ভাষা আন্দোলন ৫২'র যে চেতনা তা ভূলুণ্ঠিত হয়েছে। মূল চেতনা ছিল গণতন্ত্রের, বাক স্বাধীনতার, সে স্বাধীনতা সম্পূর্ণভাবে অবরুদ্ধ হয়েছে। বাংলাদেশ এখন একটি একদলীয় রাষ্ট্রে পরিণত হয়েছে। যা এ দেশের কারো কাঙ্ক্ষিত নয়।তিনি আরও বলেন, আজ যিনি গণতন্ত্রের মাতা, যিনি সারাটা জীবন গণতন্ত্রের জন্য লড়াই করেছেন, সংগ্রাম করেছেন; তাকে শেষ বয়সেও মিথ্যা মামলায় কারাগারে আটক রাখা হয়েছে। আমরা এদিনে তার মুক্তির দাবি করছি। হাজারও গণতন্ত্রের সৈনিক, যাদের মিথ্যা মামলা দিয়ে আটক করা হয়েছে, সেসব নেতাকর্মীর অবিলম্বে মুক্তি চাই এবং তাদের মিথ্যা মামলাগুলো প্রত্যাহার চাই।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি