সরকারের দায়িত্বপ্রাপ্তদের অবহেলার কারণেই বারবার অগ্নিকাণ্ড ঘটছে : ফখরুল
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
রাজনীতি ডেস্ক: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন,সরকারের দায়িত্বপ্রাপ্তদের অবহেলার কারণেই বারবার ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে।
আজ শুক্রবার বিকালে বনানীতে অগ্নিকাণ্ডের ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে তিনি একথা বলেন। এসময়, সরকার ফায়ার সার্ভিসের কোন উন্নয়ন করেনি উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, আগুন লাগলে উন্নত যন্ত্রপাতি দিয়ে মানুষদের উদ্ধারের সক্ষমতা এখনো তৈরি হয়নি। তাই আগুনে এতগুলো নিরীহ মানুষের প্রাণ গেলো।
বৃহস্পতিবার বেলা ১২টা ৫৫ মিনিটের দিকে বনানীর এফ আর টাওয়ারে আগুন লাগে। প্রায় ৬ ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের কর্মীরা। তাদের সাথে ছিলো সেনা, নৌ ও বিমানবাহিনীর সদস্যরা। আগুনে মারা গেছে ২৫ জন।
বিপি/আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি