৩ এপ্রিল ২০২৬

সরকারের অব্যবস্থাপনার কারণে ঘূর্ণিঝড়ে প্রাণহানি: রিজভী

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
সরকারের অব্যবস্থাপনার কারণে ঘূর্ণিঝড়ে প্রাণহানি: রিজভী

বাংলাপ্রেস রাজনীতি ডেস্ক: বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করে বলেছেন, সরকারের অব্যবস্থাপনার কারণে ঘূর্ণিঝড়ে প্রাণহানির ঘটনা ঘটেছে।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে আজ শনিবার রাজধানীর নয়াপল্টনে তাঁতী দলের প্রতীকী অনশন কর্মসূচিতে বক্তৃতাকালে একথা বলেন রিজভী।

সরকারের উদ্দেশে রিজভী বলেন, অবিলম্বে খালেদা জিয়ার মুক্তি দিন। অন্যথায় রাজপথের আন্দোলনের মাধ্যমে গণতন্ত্র ও বিএনপি চেয়ারপারসনকে মুক্ত করা হবে।

সরকার জোর করে ক্ষমতায় থাকতে মানুষের অধিকার হরণ ও নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করেছে বলে অভিযোগ করেন রিজভী। আশ্রয়কেন্দ্রগুলোতে সুব্যবস্থা ছিল না অভিযোগ করে তিনি বলেন, ঘূর্ণিঝড় ফণী মোকাবিলায় ব্যর্থতায় পরিচয় দিয়েছে সরকার।

রিজভী বলেন, ঘূর্ণিঝড় ফণীতে এ পর্যন্ত ১৫ জন মানুষ মারা গেছেন। কিন্তু মারা যাওয়ার কথা ছিল না। আশ্রয় কেন্দ্রগুলোতে হাজার হাজার মানুষ রাখা হয়েছে। কিন্তু সেই হাজার হাজার মানুষের খাবারের ব্যবস্থা করেনি সরকার। সেখানে যে রান্না করে খাবে মানুষ সেই জায়গাও সংকুলান হচ্ছে না। কিন্তু সরকার ও প্রধানমন্ত্রীর কোনো ব্যবস্থাপনা নেই। অথচ সরকারের মন্ত্রী-এমপিরা বড় বড় কথা বলছেন!

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব বলেন, দেশে এক ব্যক্তির শাসন চলছে। আর তার ইচ্ছায় বাঁচা-মরা নির্ভর করছে। কারাগারে খালেদা জিয়ার জীবন নিয়ে আমরা শঙ্কায় আছি। কারণ তিনি অসুস্থ। তাঁকে ধুঁকে ধুঁকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হচ্ছে। তাই সরকারকে বলব, সুস্থভাবে বাঁচার জন্য খালেদা জিয়াকে মুক্তি দিন।

তাঁতী দলের আহ্বায়ক আবুল কালাম আজাদের সভাপতিত্বে অনশনে অংশ নেন বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ, তাঁতী দলের যুগ্ম আহ্বায়ক বাহাউদ্দিন বাহার, ড. কাজী মনিরুজ্জামান মনিরসহ সংঠনের নেতাকর্মীরা।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি