৩ এপ্রিল ২০২৬

সরকারের অত্যাচারে বিএনপির জনপ্রিয়তা বেড়েছে : মোশাররফ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
সরকারের অত্যাচারে বিএনপির জনপ্রিয়তা বেড়েছে : মোশাররফ

বাংলাপ্রেস রাজনীতি ডেস্ক: বিএনপির আগে যে জনসমর্থন ছিল, সরকারের অত্যাচার ও নির্যাতনের কারণে এ জনপ্রিয়তা আরো বৃদ্ধি পেয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।

আজ শুক্রবার বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার গুলশানের রাজনৈতিক কার্যালয়ে শুভ বুদ্ধপূর্ণিমা-২০১৯ উপলক্ষে শুভেচ্ছা বিনিময় সভায় এ মন্তব্য করেন খন্দকার মোশাররফ।

এ সময় বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, ‘বিএনপির আগে যে জনসমর্থন ছিল, সরকারের অত্যাচার-নির্যাতনের কারণে এ জনপ্রিয়তা আরো বৃদ্ধি পেয়েছে। আমরা যদি এখন দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠায় কাজ করি, তাহলে দেশে প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে।’

খন্দকার মোশাররফ আরো বলেন, ‘সব দিক থেকে সরকার বাংলাদেশকে একটি অকার্যকর রাষ্ট্রে পরিণত করছে। রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে দিচ্ছে।’

কৃষক তাঁদের ধানের ন্যায্যমূল্য পাচ্ছে না উল্লেখ করে বিএনপির এই নেতা বলেন, ‘কৃষকরা তাঁদের পাকা ধান আগুন দিয়ে পুড়িয়ে দিচ্ছে। একে ছোট করে দেখার কোনো সুযোগ নেই।’

বিএনপির সহ-ধর্মবিষয়ক সম্পাদক দীপেন দেওয়ানের সভাপতিত্বে এ সময় আরো বক্তব্য দেন দলটির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান, বরকত উল্লাহ বুলু, চেয়ারপারসনের উপদেষ্টা সুকোমল বড়ুয়া, বিজন কান্তি সরকার, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের আহ্বায়ক গৌতম চক্রবর্তী, কেন্দ্রীয় নেতা এ বি এম আবদুস সাত্তার, জন গোমেজ, অমলেন্দু বিশ্বাস অপু, কৌন্ডান্য ভিক্ষ্য মৈত্রী, পঙ্কা বংশ ভিক্ষ্য, সুশীল বড়ুয়া, সুভাষ চন্দ্র চাকমা, প্রধান চন্দ্র চাকমা প্রমুখ।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি