সরকারি সফরে মালদ্বীপে গেলেন সেনাপ্রধান
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
বাংলাপ্রেস ডেস্কঃ মালদ্বীপের চিফ অফ ডিফেন্স ফোর্স মেজর জেনারেল আব্দুল্লাহ শামালের আমন্ত্রণে বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ আজ রোববার তিন দিনের সরকারি সফরে মালদ্বীপের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।
সফরকালে সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ মালদ্বীপের প্রতিরক্ষামন্ত্রী উজা মারিয়া আহমেদ দিদির সাথে সৌজন্য সাক্ষাৎ করবেন এবং চিফ অফ ডিফেন্স ফোর্স মেজর জেনারেল আব্দুল্লাহ শামালের সাথে দ্বিপাক্ষিক বৈঠক করবেন। এ সময় জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ দু’দেশের সেনাবাহিনীর মধ্যে পারস্পরিক সহযোগিতার বিষয়ে আলোচনা করবেন। এছাড়াও তিনি মালদ্বীপ সশস্ত্র বাহিনীর কর্মকর্তাদের সাথে মতবিনিময় করবেন।
সফরকালে ৬ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দিবেন সেনাবাহিনী প্রধান। সফর শেষে আগামী ১৭ ফেব্রুয়ারি সেনাপ্রধান দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নিয়োজিত বাংলাদেশ কন্টিনজেন্টসমূহ পরিদর্শনের উদ্দেশ্যে মালদ্বীপ ত্যাগ করবেন।
বিপি/আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
বাংলাদেশ
নবম পে-স্কেল জুলাই থেকেই আংশিক বাস্তবায়নের প্রস্তাব, কার বেতন কত
২ ঘন্টা আগে
by বাংলা প্রেস
সঙ্গীত একাডেমি