৪ এপ্রিল ২০২৬

শর্তসাপেক্ষে ‘হাফ’ ভাড়া প্রত্যাখ্যান, বিক্ষোভ কর্মসূচি শিক্ষার্থীদের

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
শর্তসাপেক্ষে ‘হাফ’ ভাড়া প্রত্যাখ্যান, বিক্ষোভ কর্মসূচি শিক্ষার্থীদের
বাংলাপ্রেস ডেস্ক: কেবলমাত্র রাজধানী ঢাকায় নয়, সারাদেশেই সকল গণপরিবহনে শিক্ষার্থীদের হাফ ভাড়ার দাবি মেনে নেওয়ার কথা বলছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। সারাদেশে হাফ ভাড়া চাই’ উল্লেখ করে ৯ দফা দাবি আদায়ে নতুন কর্মসূচি ঘোষণা করেছে শিক্ষার্থীরা। মঙ্গলবার (৩০ নভেম্বর) বিকেল ৪টার দিকে বনানীতে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটির (বিআরটিএ) প্রধান কার্যালয়ে সংস্থাটির চেয়ারম্যানের কক্ষে বৈঠক শেষে আন্দোলনরত শিক্ষার্থীরা নতুন কর্মসূচির ঘোষণা দেয়। শিক্ষার্থীরা বলেন, আমাদের দাবি পূরণে আশানুরূপ কোনো আশ্বাস না দেওয়ায় আগামীকাল (বুধবার) সারাদেশে সব শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে শান্তিপূর্ণ বিক্ষোভ কর্মসূচি পালন করা হবে। মঙ্গলবার দুপুরে স্টেট ইউনিভার্সিটির শিক্ষার্থী ইনজামুল হকের নেতৃত্বে আন্দোলনকারী শিক্ষার্থীদের পক্ষ থেকে ৩ সদস্যের একটি প্রতিনিধি দল বিআরটিএ চেয়ারম্যান নূর মোহাম্মদ মজুমদারের সঙ্গে সাক্ষাৎ করে।সেখানে সারাদেশেই গণপরিবহণে হাফ ভাড়াসহ ৯ দফা দাবির বিষয়ে আলোচনা হয়।কিন্তু কোনো ঘোষণা বা প্রতিশ্রুতি না পাওয়ায় বের হয়ে নতুন এই কর্মসূচি ঘোষণা দেয় শিক্ষার্থীরা। ইনজামুল হক বলেন, আলোচনা আশানুরূপ ছিল না, আমাদের দাবি পূরণে আশানুরূপ কোনো আশ্বাস দেওয়া হয়নি। এ কারণে আগামীকাল (বুধবার) সারাদেশে সব শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে শান্তিপূর্ণ বিক্ষোভ কর্মসূচি পালন করা হবে। বিপি/কেজে  
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি