১৫ এপ্রিল ২০২৬

স্টাইল দেখাতে গিয়ে পায়ের ক্ষতি করছেন না তো?

Logo
বাংলা প্রেস প্রকাশ: ১৪ এপ্রিল ২০২৬, ০৬:৩৯ এএম
স্টাইল দেখাতে গিয়ে পায়ের ক্ষতি করছেন না তো?

ফাইল ছবি।

বাংলাপ্রেস ডেস্ক:   হাইহিল জুতা পরা শুধু ফ্যাশনের অঙ্গ নয়; বরং একটি স্টাইল স্টেটমেন্টে পরিণত হয়েছে। আপনি নিয়মিত হাইহিল পরলে আপনার পায়ের এবং শরীরের অপূরণীয় ক্ষতি হতে পারে। পার্টি হোক কিংবা অফিস— অনেকেই আকর্ষণীয় লুকের জন্য দীর্ঘ সময় হিল পরে থাকেন। কিন্তু এই দীর্ঘ সময় ধরে হাইহিল পরে থাকলে আপনার শরীরেও তার কিছুটা প্রভাব পড়ে। বিশেষ করে হাঁটুর ওপরে নেতিবাচক প্রভাব পড়ে। আর এই স্টাইলের জন্য হিল পরার কারণে পায়ের যেসব মারাত্মক ক্ষতি হয়, তা বিস্তারিত আলোচনা করা হলো। চলুন জেনে নেওয়া যাক, হাইহিল আপনার শরীরের কতটা গুরুত্বপূর্ণ—

হাইহিল পরার ক্ষেত্রে কিছু গুরুত্বপূর্ণ বিষয় মাথায় রাখা জরুরি। প্রথমত ২-৩ ইঞ্চির বেশি উঁচু হিল এড়িয়ে চলা ভালো। অন্যথায় চাপ অনেক বেশি পড়ে। খুব পাতলা বা স্টিলেটো হিল শরীরের ভারসাম্য নষ্ট করতে পারে। ফলে পড়ে যাওয়ার ঝুঁকিও বাড়ে। তীক্ষ্ণ বা নকশাদার হিল পায়ের স্বাভাবিক নড়াচড়ায় বাধা দেয়, যার ফলে হাঁটুর ওপর অতিরিক্ত চাপ পড়ে। 

এ বিষয়ে বিশেষজ্ঞরা বলছেন, প্রতিদিন দীর্ঘ সময় ধরে হিল পরলে আপনার শরীরের স্বাভাবিক ভারসাম্য বদলে যায়। এতে হাঁটার ভঙ্গিতেও পরিবর্তন আসে। ফলে হাঁটুর ওপর অতিরিক্ত চাপ পড়ে। এবং বাড়তি চাপের কারণে লিগামেন্ট ও পেশিতে টান ধরে যায়, যা ধীরে ধীরে হাঁটুতে ব্যথা ও স্টিফনেস সমস্যার কারণ হয়ে উঠতে পারে।

তারা বলেন, শুরুতে হয়তো হালকা ব্যথা বা অস্বস্তি অনুভূতি হয়, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে তাই গুরুতর সমস্যায় পরিণত হতে পারে। দীর্ঘদিন ধরে হাঁটুর ওপর চাপ পড়লে জয়েন্টের কার্টিলেজ ক্ষয় হতে শুরু করে। এর ফলে অস্টিওআর্থ্রাইটিসের ঝুঁকি বেড়ে যেতে পারে। এ ছাড়া  দীর্ঘ সময় ধরে হাই হিল পরার কারণে পায়ের পেশি দুর্বল হয়ে পড়ে। ফলে শরীরের ওজনের ভারসাম্য ঠিকভাবে বজায় থাকে না। সেই চাপ সরাসরি হাঁটুর ওপর পড়ে। দীর্ঘ সময় ধরে এই চাপের কারণে হাঁটুতে আরও সমস্যা তৈরি হতে পারে।

সে কারণে কম উচ্চতার হিল ব্যবহার করা সবচেয়ে ভালো। বাল্কি হিল বা ওয়েজ হিল তুলনামূলকভাবে নিরাপদ। কারণ এগুলো শরীরের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে। আর এর পাশাপাশি একটানা দুই থেকে চার ঘণ্টার বেশি হিল না পরাই ভালো। এতে হিল খোলার পর পায়ের স্ট্রেচিং বা হালকা ব্যায়াম করলে পেশির টান কমে এবং রক্ত সঞ্চালন স্বাভাবিক থাকে। সূত্র: যুগান্তর

বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি