৩ এপ্রিল ২০২৬

স্থাবর-অস্থাবর সব সম্পত্তি ট্রাস্টিতে দান করে দিলেন এরশাদ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
স্থাবর-অস্থাবর সব সম্পত্তি ট্রাস্টিতে দান করে দিলেন এরশাদ

বাংলাপ্রেস রাজনীতি ডেস্ক: স্থাবর-অস্থাবর সব সম্পত্তি ট্রাস্টিভুক্ত করলেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। সহায় সম্পত্তি পরিচালনার জন্য এরশাদসহ পাঁচ জনকে ট্রাস্টির দায়িত্ব দেয়া হয়েছে। তবে ট্রাস্টের নাম জানা যায়নি।

রোববার রাজধানীর বারিধারার প্রেসিডেন্ট পার্ক এরশাদের বাসায় গুলশান রেজিস্ট্রি অফিসের লোকজনকে কমিশন করে তার সব সহায় সম্পত্তি ট্রস্টিভুক্তির মাধ্যমে রেজিস্ট্রেশন কাজ সম্পাদন করেন।

ট্রাস্টি বোর্ডের সদস্যরা হলেন- হুসেইন মুহম্মদ এরশাদ, তার ছেলে এরিক এরশাদ, ব্যক্তিগত সহকারী মেজর (অব.) খালেদ আখতার, চাচাতো ভাই রংপুরের মুকুল ও এরশাদের পারসোনাল স্টাফ মোহাম্মদ জাহাঙ্গীর।

এরশাদের স্থাবর অস্থাবর সহায় সম্পতির মধ্যে রয়েছে রংপুরের বাড়ি, রংপুরের কোল্ড স্টোরেজ, প্রেসিডেন্ট পার্কের ফ্ল্যাট, গুলশানের দুটি ফ্ল্যাট, প্রায় দশ কোটি টাকার ব্যাংক এফডিআরসহ প্রায় ৬০ কোটি টাকার সম্পত্তি।

এরশাদের সম্পত্তির এই ট্রাস্টিতে রাখা হয়নি স্ত্রী রওশন এরশাদ, ছোট ভাই জি এম কাদের, ছেলে সাদ এরশাদসহ ঘনিষ্ট আত্মীয়-স্বজনদের।

শারীরিক অসুস্থতার কারণে গত ৩০ ডিসেম্বরের জাতীয় সংসদ নির্বাচনে এক দিনের জন্যও দলীয় প্রচারণায় অংশ নেননি এরশাদ। নতুন পার্লামেন্টের প্রথম অধিবেশনের ২৬ দিনের মধ্যে মাত্র একদিন সংসদে উপস্থিত ছিলেন এরশাদ।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি