১৫ অক্টোবর ২০২৬

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা-দরপত্র স্থগিতের নির্দেশ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ১৫ অক্টোবর ২০২৬, ০৯:৩০ এএম
স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা-দরপত্র স্থগিতের নির্দেশ


বাংলাপ্রেস ডেস্ক: স্থানীয় সরকার প্রতিষ্ঠানের সব ধরনের কেনাকাটা ও দরপত্র প্রক্রিয়া সাময়িকভাবে বন্ধ রাখার নির্দেশ দিয়েছে স্থানীয় সরকার বিভাগ।

নতুন ক্রয়বিধিমালা প্রণয়ন ও নতুন রেট শিডিউল প্রকাশ না হওয়া পর্যন্ত এ সিদ্ধান্ত বহাল থাকবে। তবে রাষ্ট্রীয় জরুরি প্রয়োজনে কেনাকাটার ক্ষেত্রে এ নির্দেশনা প্রযোজ্য হবে না।

আজ বৃহস্পতিবার স্থানীয় সরকার বিভাগের জারি করা এক পরিপত্রে এমন নির্দেশনা দেওয়া হয়।

এতে বলা হয়, পাবলিক প্রকিউরমেন্ট (সংশোধন) অধ্যাদেশ, ২০২৬-এর আওতায় নতুন বিধিমালা প্রণয়ন সম্পন্ন এবং নতুন রেট শিডিউল প্রকাশ না হওয়া পর্যন্ত কাজ, সেবা ও পণ্য সরবরাহসংক্রান্ত নতুন ও চলমান সব দরপত্র এবং ক্রয়প্রক্রিয়া বন্ধ রাখতে হবে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত সংশ্লিষ্ট সব দপ্তর ও সংস্থাকে এ সিদ্ধান্ত অনুসরণের নির্দেশ দেওয়া হয়েছে।

নির্দেশনাটি সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা, ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা, উপজেলা পরিষদের প্রশাসক এবং পৌরসভার প্রশাসকদের কাছে পাঠানো হয়েছে।

এর ফলে নতুন বিধিমালা ও রেট শিডিউল প্রকাশ না হওয়া পর্যন্ত সিটি করপোরেশন, জেলা পরিষদ, উপজেলা পরিষদ, পৌরসভা ও ওয়াসাসহ সংশ্লিষ্ট স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর কেনাকাটা ও দরপত্র কার্যক্রম বন্ধ থাকবে।

তবে রাষ্ট্রীয় জরুরি প্রয়োজনে কোন কোন ক্ষেত্রে এ নিষেধাজ্ঞার বাইরে কেনাকাটা করা যাবে, তা পরিপত্রে স্পষ্ট করা হয়নি।

 


বিপি/কেজে

 

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি