৪ এপ্রিল ২০২৬

স্ত্রী হত্যার মৃত্যুদন্ডপ্রাপ্ত পলতাক স্বামী গ্রেফতার

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
স্ত্রী হত্যার মৃত্যুদন্ডপ্রাপ্ত পলতাক স্বামী গ্রেফতার
নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় স্ত্রী হত্যা মামলায় মৃত্যুদন্ডপ্রাপ্ত পলাতক স্বামীকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার মো.মহিন উদ্দিন ওরফে মহিন  (৪৪) উপজেলার পূর্ব অনন্তপুর গ্রামের কাজী বাড়ির গোলাপ রহমান ওরফে চৌধুরী মিয়ার ছেলে। শনিবার (২৮ জানুয়ারি) বেলা ১১টার দিকে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) মো.শহীদুল ইসলাম।  এর আগে, গতকাল শুক্রবার রাত ৮টার দিকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। পুলিশ জানায়, স্ত্রী প্রথমা আক্তার পলি হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি মহিন। গতকাল শুক্রবার রাতে গোপনে বিদেশে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর থেকে তাকে গ্রেফতার করা হয়। গত বছরের ২৭ নভেম্বর আদালত স্ত্রীকে হত্যার দায়ে তাকে মৃত্যুদন্ডের আদেশ দেয়। এরপর থেকে সে পলাতক ছিল। এসপি আরো জানায়,গ্রেফতার আসামিকে শনিবার দুপুরের দিকে নোয়াখালী চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে। বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি